কর্মজীবনে মানবিক মূল্যবোধ ও কৃতজ্ঞতাবোধ বজায় রাখতে গ্রাজুয়েটদের প্রতি ইউজিসি চেয়ারম্যানের আহ্বান

নিজস্ব প্রতিবেদক
  • ১২:৪১:১২ পূর্বাহ্ন, বুধবার, ১১ নভেম্বর ২০২৬
  • / 0

শিক্ষাজীবনের সাফল্যের পেছনে অবদান রাখা প্রত্যেক মানুষের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ এবং কর্মজীবনে নৈতিকতা, সততা ও মানবিক মূল্যবোধ সমুন্নত রাখার আহ্বান জানিয়েছেন বাংলাদেশ বিশ্ববিদ্যালয় মঞ্জুরী কমিশনের (ইউজিসি) চেয়ারম্যান অধ্যাপক ড. মামুন আহমেদ।

তিনি বলেছেন, শিক্ষার প্রকৃত উদ্দেশ্য কেবল কর্মসংস্থান কিংবা অর্থনৈতিক সাফল্য অর্জন নয়; বরং নৈতিকতা, মানবিকতা ও মূল্যবোধে আলোকিত মানুষ হিসেবে গড়ে ওঠা। প্রকৃত সাফল্য শুধু ব্যক্তিগত অর্জনে নয়, সেই অর্জন দেশ, সমাজ ও মানুষের কল্যাণে কতটা কাজে লাগছে, তার মধ্যেই নিহিত।

মঙ্গলবার বাংলাদেশ-চীন মৈত্রী প্রদর্শনী কেন্দ্রে ইন্ডিপেনডেন্ট ইউনিভার্সিটি, বাংলাদেশ (আইউবি)-এর ২৭তম সমাবর্তন অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন গণপ্রজাতন্ত্রী বাংলাদেশের মহামান্য রাষ্ট্রপতি ও বিশ্ববিদ্যালয়ের চ্যান্সেলর মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

অনুষ্ঠানে বক্তব্য দেন আইইউবি’র উপাচার্য অধ্যাপক ড. ম. তামিম এবং আইইউবি’র বোর্ড অব ট্রাস্টিজ-এর চেয়ারম্যান দিদার এ হোসেইন। সমাবর্তন বক্তা হিসেবে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ব্র্যাক বিশ্ববিদ্যালয়ের ইমেরিটাস অধ্যাপক ড. আইনুন নিশাত।

নবীন গ্র্যাজুয়েটদের উদ্দেশে ইউজিসি চেয়ারম্যান বলেন, আজকের অর্জন শুধু তাঁদের ব্যক্তিগত অধ্যবসায়, মেধা ও নিষ্ঠার ফল নয়; এর পেছনে বাবা-মা, শিক্ষক, ভাইবোন, বন্ধু এবং সমাজের অসংখ্য মানুষের প্রত্যক্ষ ও পরোক্ষ অবদান রয়েছে। এমনকি বাসার গৃহসহায়ক, প্রতিদিন বিশ্ববিদ্যালয়ে পৌঁছে দেওয়া রিকশাচালক কিংবা বিশ্ববিদ্যালয়ের প্রবেশপথে দায়িত্ব পালনকারী নিরাপত্তাকর্মীরাও তাঁদের শিক্ষা সমাপনের পথচলাকে সহজ করেছেন। তাই জীবনের প্রতিটি পর্যায়ে এসব মানুষের অবদান স্মরণ করা এবং তাঁদের প্রতি আন্তরিক কৃতজ্ঞতা প্রকাশ করা উচিত। তাঁর মতে, পৃথিবীর সমস্ত সম্পদ দিয়েও কখনো কখনো যা অর্জন করা যায় না, একটি আন্তরিক ‘ধন্যবাদ’ দিয়ে তা অর্জন করা সম্ভব।

নৈতিক মূল্যবোধের গুরুত্ব তুলে ধরে অধ্যাপক ড. মামুন আহমেদ বলেন, নৈতিক মূল্যবোধহীন শিক্ষা একজন মানুষকে দক্ষ করে তুলতে পারে, কিন্তু সেই দক্ষতাকে মানবকল্যাণে ব্যবহারের সঠিক দিকনির্দেশনা দিতে পারে না। বর্তমান বিশ্বে বস্তুগত অর্জনের পাশাপাশি চরিত্র, প্রজ্ঞা, বিবেক ও মানবিক গুণাবলির বিকাশে সমান গুরুত্ব দেওয়া প্রয়োজন। এ প্রসঙ্গে তিনি কবি টি. এস. এলিয়টের কবিতার ভাবার্থ উদ্ধৃত করে বলেন, জীবনযাপনের ব্যস্ততায় আমরা জীবনের প্রকৃত অর্থ, জ্ঞানের অন্বেষণে প্রজ্ঞা এবং তথ্যের সমারোহে প্রকৃত জ্ঞান হারিয়ে ফেলছি কি না, তা নিয়ে আমাদের ভাবতে হবে।

তিনি নবীন স্নাতকদের উদ্দেশে বলেন, জীবনে যত বড় সাফল্যই অর্জন করুক না কেন, কখনো যেন সততা, ন্যায়বোধ ও মানবিকতাকে বিসর্জন না দেয়। একই সঙ্গে মানুষের পাশাপাশি প্রকৃতি, পরিবেশ ও পৃথিবীর প্রতিও কৃতজ্ঞতাবোধ এবং দায়িত্বশীল আচরণ গড়ে তুলতে হবে।
দেশের বর্তমান প্রেক্ষাপট তুলে ধরে ইউজিসি চেয়ারম্যান বলেন, ট্রিলিয়ন ডলারের অর্থনীতি গড়ে তোলা এবং এক কোটি নতুন উচ্চমূল্যের কর্মসংস্থান সৃষ্টি দেশের অন্যতম লক্ষ্য। এই লক্ষ্য অর্জনে তরুণদের মেধা, সততা ও পরিশ্রম গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে।

উচ্চশিক্ষার মানোন্নয়ন প্রসঙ্গে ইউজিসি চেয়ারম্যান বলেন, উচ্চশিক্ষায় বিষয়ভিত্তিক জ্ঞানের পাশাপাশি ব্যবহারিক দক্ষতা, যোগাযোগ, নেতৃত্ব, দলগত কাজ, সৃজনশীলতা ও সমস্যা সমাধানের সক্ষমতা অর্জনের ওপর গুরুত্ব দিতে হবে। একই সঙ্গে শিক্ষকদের সক্ষমতা বৃদ্ধি, গবেষণার সুযোগ সম্প্রসারণ, অন্তর্ভুক্তিমূলক শিক্ষার পরিবেশ এবং সুশাসন নিশ্চিত করা জরুরি।

নবীন স্নাতকদের অভিনন্দন জানিয়ে তিনি বলেন, তাঁদের সামনে সম্ভাবনার এক নতুন দিগন্ত উন্মোচিত হয়েছে। স্বপ্ন বাস্তবায়নে সাহসী হওয়ার পাশাপাশি প্রতিটি কাজে সততা, নিষ্ঠা ও মানবিকতার পরিচয় দিতে হবে। তাঁদের মেধা, উদ্ভাবনী শক্তি ও নৈতিক নেতৃত্বের মধ্য দিয়েই গড়ে উঠবে একটি সমৃদ্ধ, মানবিক ও আলোকিত বাংলাদেশ। 

ট্যাগ :

এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

কর্মজীবনে মানবিক মূল্যবোধ ও কৃতজ্ঞতাবোধ বজায় রাখতে গ্রাজুয়েটদের প্রতি ইউজিসি চেয়ারম্যানের আহ্বান

১২:৪১:১২ পূর্বাহ্ন, বুধবার, ১১ নভেম্বর ২০২৬