রায়পুরে বার্ষিক পরীক্ষা শুরুর আগেই নতুন বই বিতরণ, পৌঁছেছে ৮০ শতাংশ

রায়পুর (লক্ষ্মীপুর) প্রতিনিধি
  • ১১:২১:০৯ অপরাহ্ন, মঙ্গলবার, ১০ নভেম্বর ২০২৬
  • / 0

নতুন শিক্ষাবর্ষ শুরু হতে এখনো প্রায় দুই মাস বাকি। এমনকি শুরু হয়নি চলতি শিক্ষাবর্ষের বার্ষিক পরীক্ষাও। এরই মধ্যে লক্ষ্মীপুরের রায়পুর উপজেলায় নতুন বছরের পাঠ্যবই বিতরণ শুরু হয়েছে। ইতোমধ্যে উপজেলা পর্যায়ে প্রায় ৮০ শতাংশ বই এসে পৌঁছেছে।

মঙ্গলবার দুপুরে উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসে সরেজমিনে গিয়ে দেখা যায়, উপজেলার বিভিন্ন মাধ্যমিক বিদ্যালয় থেকে আসা শিক্ষকরা নতুন বছরের পাঠ্যবই বুঝে নিচ্ছেন। প্রথম দিনেই উপজেলার প্রায় ৮টি মাধ্যমিক বিদ্যালয়ে বই বিতরণ করা হয়েছে।

সংশ্লিষ্ট সূত্রে জানা যায়, উপজেলা পর্যায়ে পর্যাপ্ত গোডাউন ও বই সংরক্ষণের ব্যবস্থা না থাকায় আগেভাগেই শিক্ষাপ্রতিষ্ঠানগুলোতে বই পাঠিয়ে দেওয়া হচ্ছে। উপজেলা শিক্ষা অফিসে পর্যাপ্ত জায়গা না থাকায় বিদ্যালয়ে বই সংরক্ষণকে তুলনামূলক নিরাপদ মনে করছেন সংশ্লিষ্টরা।

বার্ষিক পরীক্ষা শুরুর আগেই নতুন বছরের বই হাতে পেয়ে সরকারের এমন উদ্যোগকে স্বাগত জানিয়েছেন শিক্ষকরা।

উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা তৌহিদুল ইসলাম জানান, পর্যায়ক্রমে উপজেলার সব শিক্ষাপ্রতিষ্ঠানে বই বিতরণ করা হবে। গোডাউন ব্যবস্থাপনা না থাকায় উপজেলা নির্বাহী কর্মকর্তার সঙ্গে আলোচনা করেই মাধ্যমিক বিদ্যালয় ও মাদ্রাসা পর্যায়ে বই বিতরণ কার্যক্রম শুরু করা হয়েছে।

ট্যাগ :

এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

রায়পুরে বার্ষিক পরীক্ষা শুরুর আগেই নতুন বই বিতরণ, পৌঁছেছে ৮০ শতাংশ

১১:২১:০৯ অপরাহ্ন, মঙ্গলবার, ১০ নভেম্বর ২০২৬