ইসরায়েলের পরবর্তী প্রধানমন্ত্রী বাছাই প্রক্রিয়া শুরু

নিজস্ব প্রতিবেদক
  • ০২:১৮:০০ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৫ নভেম্বর ২০২৬
  • / 0

ইসরায়েলের পরবর্তী প্রধানমন্ত্রী বাছাই প্রক্রিয়া শুরু

ইসরায়েলের পরবর্তী সরকার গঠনের দায়িত্ব কাকে দেওয়া হবে, তা নির্ধারণে পার্লামেন্টের নবনির্বাচিত দলগুলোর সঙ্গে দ্বিতীয় দিনের পরামর্শ শুরু করেছেন দেশটির প্রেসিডেন্ট আইজ্যাক হারজোগ।

গতকাল সন্ধ্যায় ছোট দলগুলোর সঙ্গে আলোচনার মধ্য দিয়ে এই প্রক্রিয়া শুরু হয়। প্রথম দিনে রিলিজিয়াস জায়োনিজম, শাস, ইসরায়েল বেইতেনু ও জেহুত দলের সঙ্গে কথা বলেন হারজোগ। জেরুজালেমে প্রেসিডেন্টের বাসভবন থেকে এসব আলোচনা সরাসরি সম্প্রচার করা হচ্ছে।

বৃহস্পতিবার (৫ নভেম্বর) সকাল ৮টা ৪৫ মিনিটে ইউনাইটেড তোরাহ জুদাইজমের (ইউটিজে) সঙ্গে বৈঠকের মধ্য দিয়ে দ্বিতীয় দিনের আলোচনা শুরু হয়। এরপর সকাল ৯টা ৪৫ মিনিটে ওতজমা ইয়েহুদিতের সঙ্গে বৈঠক হওয়ার কথা রয়েছে।

সকাল ১১টায় ডেমোক্র্যাটস, দুপুর ১২টায় রা’আম, বিকেল ৪টা ৪৫ মিনিটে জয়েন্ট লিস্ট এবং সন্ধ্যা ৬টায় বি’ইয়াচাদের সঙ্গে আলোচনা করবেন প্রেসিডেন্ট।

দিনের শেষ পর্যায়ে সন্ধ্যা ৭টা ১৫ মিনিটে গাদি আইজেনকোটের নেতৃত্বাধীন ইয়াশার এবং রাত ৮টা ৩০ মিনিটে প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহুর লিকুদ পার্টির সঙ্গে বৈঠক করবেন হারজোগ।

প্রতিটি দলকে তাদের পছন্দের প্রধানমন্ত্রীর প্রার্থীর নাম সুপারিশ করতে বলা হবে। এরপর হারজোগ সিদ্ধান্ত নেবেন, কাকে প্রথমে সরকার গঠনের জন্য জোট তৈরির সুযোগ দেওয়া হবে।

ইসরায়েলের আইন অনুযায়ী, প্রেসিডেন্টকে এমন একজন আইনপ্রণেতাকে বেছে নিতে হয়, যিনি সরকার গঠনে সবচেয়ে বেশি সক্ষম বলে তার মনে হয়। পার্লামেন্টে সবচেয়ে বেশি আসন পাওয়া দলকেই যে এই দায়িত্ব দিতে হবে, এমন কোনো বাধ্যবাধকতা নেই।

ওতজমা ইয়েহুদিত ও লিকুদ জানিয়েছে, তারা প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর নাম সুপারিশ করবে। অন্যদিকে, ইয়াশার, ডেমোক্র্যাটস, বি’ইয়াচাদ ও রা’আম জানিয়েছে, তারা ইয়াশার নেতা গাদি আইজেনকোটকে সমর্থন করবে।

ইউনাইটেড তোরাহ জুদাইজমের দেগেল হা তোরাহ উপদলের চার সদস্য জানিয়েছেন, তারা নেতানিয়াহু কিংবা আইজেনকোট—কাউকেই সমর্থন করবেন না। তবে দলটির আগুদাত ইসরায়েল উপদলের তিন সদস্য এখনো তাদের সিদ্ধান্ত জানাননি।

আরব নেতৃত্বাধীন জয়েন্ট লিস্টও এখনো কারও প্রতি সমর্থন ঘোষণা করেনি। দলটি আইজেনকোটকে সুপারিশ করতে পারে।

সূত্র: টাইমস অব ইসরায়েল

ট্যাগ :

এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

Dhaka

১০

ইসরায়েলের পরবর্তী প্রধানমন্ত্রী বাছাই প্রক্রিয়া শুরু

০২:১৮:০০ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৫ নভেম্বর ২০২৬