যে শর্তে ‘পাইরেটস অব দ্য ক্যারিবিয়ানে’ ফিরবেন জনি ডেপ
- ০১:১০:৪৫ পূর্বাহ্ন, বুধবার, ৪ নভেম্বর ২০২৬
- / 2
হলিউডের জনপ্রিয় সিনেমা সিরিজ ‘পাইরেটস অব দ্য ক্যারিবিয়ান’-এর ষষ্ঠ কিস্তি আসবে। সেখানে কি আবারও ক্যাপ্টেন জ্যাক স্প্যারোর চরিত্রে দেখা যাবে জনি ডেপকে? দীর্ঘদিন ধরেই এ নিয়ে চলছে নানা আলোচনা। এবার বিষয়টি নিয়ে মুখ খুলেছেন অভিনেতা নিজেই।
জানিয়েছেন, একটি বিশেষ কারণে তিনি আবারও এই ফ্র্যাঞ্চাইজিতে ফিরতে আগ্রহী।
সম্প্রতি নিজের নতুন সিনেমা ‘এবেনেজার’-এর প্রচারণায় এন্টারটেইনমেন্ট টুনাইটকে দেওয়া সাক্ষাৎকারে ‘পাইরেটস অব দ্য ক্যারিবিয়ান ৬’ নিয়ে কথা বলেন জনি ডেপ। তবে নতুন সিনেমায় ফেরার বিষয়টি নিশ্চিত করেননি তিনি। বরং জানিয়েছেন, সিরিজটির প্রযোজক জেরি ব্রুকহাইমারের সঙ্গে কাজ করার সুযোগ পেলে তিনি কখনোই ফিরিয়ে দেবেন না।
ডেপ বলেন, ‘পাইরেটস’ ফ্র্যাঞ্চাইজিকে যদি যথাযথভাবে একটি সুন্দর সমাপ্তির দিকে নিয়ে যাওয়া যায়, তাহলে আমার সত্যিকারের ইচ্ছা একটাই সিরিজটিকে আরও ভালোভাবে বিদায় জানানো। জেরি ব্রুকহাইমারের সঙ্গে আমি আগামীকালই যেকোনো কাজে যোগ দিতে পারি। তিনি হলে আমার কোনো আপত্তি নেই। তার প্রতি আমার গভীর আস্থা রয়েছে। আমাদের মধ্যে দীর্ঘদিনের বন্ধুত্ব।’
এর আগে ২০২৫ সালের গ্রীষ্মে প্রযোজক জেরি ব্রুকহাইমার জানিয়েছিলেন, নতুন ‘পাইরেটস’ সিনেমা নিয়ে জনি ডেপের সঙ্গে তার কথা হয়েছে। ডেপ চরিত্রটির চিত্রনাট্য পছন্দ করলে ফিরতে পারেন বলেও আশাবাদ প্রকাশ করেছিলেন তিনি। তবে তখনো চিত্রনাট্যের কাজ চলছিল।
২০০৩ থেকে ২০১৭ সাল পর্যন্ত ‘পাইরেটস অব দ্য ক্যারিবিয়ান’ সিরিজের পাঁচটি সিনেমায় ক্যাপ্টেন জ্যাক স্প্যারোর চরিত্রে অভিনয় করেছেন ডেপ। তার অভিনীত সিনেমাগুলো বিশ্বজুড়ে ব্যাপক ব্যবসা করেছে। সিরিজটির মোট আয় প্রায় ৪৫০ কোটি ডলার। এর মধ্যে ‘ডেড ম্যানস চেস্ট’ ও ‘অন স্ট্রেঞ্জার টাইডস’ দুটি সিনেমাই বিশ্বব্যাপী একশ কোটি ডলারের বেশি আয় করে।
২০২০ সালে ডিজনি সিরিজটির দুটি নতুন সিনেমা নিয়ে কাজ শুরু করেছিল। এর একটি ছিল মার্গট রবির নেতৃত্বে নতুন গল্প, অন্যটি মূল সিরিজের ষষ্ঠ কিস্তি। তবে মার্গট রবির সিনেমাটি নিয়ে পরবর্তী সময়ে অনিশ্চয়তা তৈরি হয়। অন্যদিকে ‘পাইরেটস ৬’-এর চিত্রনাট্য নিয়ে কাজ করছেন জেফ ন্যাথানসন।
২০২৪ সালে ব্রুকহাইমার জানিয়েছিলেন, নতুন সিনেমাটি রিবুট হলেও তার ইচ্ছা জনি ডেপকে এতে রাখার। তার ভাষ্য, ক্যাপ্টেন জ্যাক স্প্যারো চরিত্রটিকে পর্দায় অনন্য করে তুলেছেন ডেপ নিজেই।
সব মিলিয়ে ‘পাইরেটস অব দ্য ক্যারিবিয়ান ৬’-এ জনি ডেপের প্রত্যাবর্তন এখনো নিশ্চিত নয়। তবে অভিনেতার সাম্প্রতিক বক্তব্যে ভক্তদের মনে নতুন করে আশার সঞ্চার











