আধুনিক শিক্ষক প্রশিক্ষণে এআই ও প্রযুক্তির ওপর গুরুত্বারোপ

দক্ষ শিক্ষকরাই গড়তে পারেন আগামীর বাংলাদেশ: শিক্ষামন্ত্রী

নিজস্ব প্রতিবেদক
  • ১২:২৯:১৭ অপরাহ্ন, বুধবার, ৪ নভেম্বর ২০২৬
  • / 0

দক্ষ ও মেধাবী শিক্ষকরাই আগামীর বাংলাদেশ গড়ে তুলতে পারেন বলে মন্তব্য করেছেন শিক্ষা এবং প্রাথমিক ও গণশিক্ষামন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলন। তিনি বলেছেন, শিক্ষকদের আরও দক্ষ করে গড়ে তুলতে আধুনিক ও প্রযুক্তিনির্ভর প্রশিক্ষণের ব্যবস্থা করতে হবে। এ ক্ষেত্রে কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) ও আধুনিক প্রযুক্তির ব্যবহারেও গুরুত্ব দিতে হবে।

সোমবার (২ নভেম্বর) রাজধানীর জাতীয় শিক্ষা ব্যবস্থাপনা একাডেমিতে (নায়েম) আয়োজিত ২১০তম বুনিয়াদি প্রশিক্ষণ কোর্সের সমাপনী ও সনদ বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

শিক্ষামন্ত্রী বলেন, ‘দক্ষ ও মেধাবী শিক্ষকরাই গড়তে পারেন আগামীর বাংলাদেশ। এজন্য নায়েমকে অত্যাধুনিক প্রযুক্তিনির্ভর শিক্ষক প্রশিক্ষণের ব্যবস্থা গ্রহণ করতে হবে।’

এআই ও আধুনিক প্রযুক্তির প্রভাবে শিক্ষাব্যবস্থা দ্রুত পরিবর্তিত হচ্ছে উল্লেখ করে তিনি বলেন, এআইকে সঠিকভাবে ব্যবহার করতে না পারলে আমাদের পিছিয়ে পড়তে হবে। তাই শিক্ষক প্রশিক্ষণের ক্ষেত্রেও এআইয়ের ব্যবহার বিষয়ে গুরুত্ব দিতে হবে।

মন্ত্রী আরও বলেন, দেশের অনেক শিক্ষক এখনো প্রশিক্ষণ সম্পন্ন করেননি। তাঁদের দ্রুত প্রশিক্ষণের আওতায় আনতে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করতে হবে।

অনুষ্ঠানের আগে শিক্ষামন্ত্রী প্রশিক্ষণপ্রাপ্ত শিক্ষকদের সঙ্গে মতবিনিময় করেন এবং প্রশিক্ষণের বিভিন্ন দিক সম্পর্কে খোঁজখবর নেন। পরে প্রশিক্ষণার্থীদের মধ্যে বিভিন্ন ক্যাটাগরিতে সেরা নির্বাচিতদের হাতে সম্মাননা তুলে দেন তিনি।

নায়েমের মহাপরিচালক অধ্যাপক ড. ওয়াসীম মো. মেজবাহুল হকের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন প্রতিষ্ঠানটির পরিচালক অধ্যাপক প্রিম রিজভী।

ট্যাগ :

এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

আধুনিক শিক্ষক প্রশিক্ষণে এআই ও প্রযুক্তির ওপর গুরুত্বারোপ

দক্ষ শিক্ষকরাই গড়তে পারেন আগামীর বাংলাদেশ: শিক্ষামন্ত্রী

১২:২৯:১৭ অপরাহ্ন, বুধবার, ৪ নভেম্বর ২০২৬