ঢাকা ১০:১৫ পূর্বাহ্ন, সোমবার, ২৩ নভেম্বর ২০২৬

প্রধানমন্ত্রীর সঙ্গে সংলাপে অংশ নিতে সচিবালয়ে এনসিপির চার নেতা

নিজস্ব প্রতিবেদক
  • ০১:২২:৫৪ অপরাহ্ন, সোমবার, ২৩ নভেম্বর ২০২৬
  • / 7

প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে সংলাপে অংশ নিতে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) চার সদস্যের প্রতিনিধি দল সচিবালয়ে পৌঁছেছে।
সোমবার (২৩ নভেম্বর) বেলা ১টার দিকে প্রতিনিধি দলটি সচিবালয়ে প্রবেশ করে। প্রতিনিধি দলে রয়েছেন এনসিপির আহ্বায়ক ও জাতীয় সংসদের বিরোধীদলীয় চিফ হুইপ নাহিদ ইসলাম, সদস্যসচিব ও সংসদ সদস্য আখতার হোসেন, জ্যেষ্ঠ যুগ্ম আহ্বায়ক ও সংসদ সদস্য হাসনাত আবদুল্লাহ এবং যুগ্ম আহ্বায়ক ও রাজনৈতিক পর্ষদ সদস্য আকরাম হোসাইন সিএফ।
সচিবালয়ের মন্ত্রিপরিষদ বিভাগে প্রধানমন্ত্রীর দপ্তরে এ সংলাপ অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে।
কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের নাশকতার ঘটনাকে কেন্দ্র করে গত ১৮ নভেম্বর জাতীয় সংসদে ফ্যাসিবাদবিরোধী রাজনৈতিক দলগুলোকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানান প্রধানমন্ত্রী তারেক রহমান। একই দিনে সংসদের বিরোধীদলীয় নেতা ও জামায়াতে ইসলামীর আমির শফিকুর রহমানও রাজনৈতিক দলগুলোর মধ্যে ঐক্যের প্রয়োজনীয়তা তুলে ধরেন। এ বিষয়ে সেদিন প্রধানমন্ত্রীর সঙ্গে একান্তে কথা বলেন বিরোধীদলীয় নেতা।
এরই ধারাবাহিকতায় ফ্যাসিবাদবিরোধী রাজনৈতিক দলগুলোর সঙ্গে প্রধানমন্ত্রীর সংলাপ শুরু হচ্ছে।

ট্যাগ :

এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

প্রধানমন্ত্রীর সঙ্গে সংলাপে অংশ নিতে সচিবালয়ে এনসিপির চার নেতা

০১:২২:৫৪ অপরাহ্ন, সোমবার, ২৩ নভেম্বর ২০২৬