বন্ড সুবিধায় আমদানি করা সুতা, কাঁচামাল ও কেমিক্যালের হিসাবে গরমিল, তদন্ত করছে কাস্টমস গোয়েন্দা

নারায়ণগঞ্জের ৬ টেক্সটাইল প্রতিষ্ঠানে ২৬৯ কোটি টাকার শুল্ক-কর ফাঁকি

নিজস্ব প্রতিবেদক
  • ১০:৩৩:৫২ পূর্বাহ্ন, বুধবার, ১১ নভেম্বর ২০২৬
  • / 23

বন্ড সুবিধায় শুল্ক-করমুক্তভাবে আমদানি করা সুতা, কাঁচামাল ও কেমিক্যালের হিসাবে ব্যাপক গরমিল পেয়েছে কাস্টমস গোয়েন্দা ও তদন্ত অধিদপ্তর (সিআইআইডি)। নারায়ণগঞ্জের ছয়টি টেক্সটাইল প্রতিষ্ঠানে অভিযান চালিয়ে প্রাথমিকভাবে ২৬৯ কোটি ৪৮ লাখ ৫৫ হাজার ৮০৭ টাকার শুল্ক-কর ফাঁকির তথ্য উদ্ঘাটন করেছে সংস্থাটি।

গত ৮ অক্টোবর নারায়ণগঞ্জের রূপগঞ্জ, বন্দর ও আড়াইহাজার এলাকায় অবস্থিত ছয়টি বন্ডেড টেক্সটাইল প্রতিষ্ঠানে একযোগে অভিযান চালায় কাস্টমস গোয়েন্দা ও তদন্ত অধিদপ্তরের একাধিক প্রিভেন্টিভ টিম। গোপন সংবাদের ভিত্তিতে পরিচালিত এ অভিযানে সহযোগিতা করে সংশ্লিষ্ট স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন (এসআরবি)।

কাস্টমস গোয়েন্দা সূত্রে জানা গেছে, প্রতিষ্ঠানগুলোর বিরুদ্ধে বন্ড সুবিধায় শুল্ক-করমুক্তভাবে আমদানি করা সুতা, কাঁচামাল ও কেমিক্যাল অনুমোদিত উৎপাদন কাজে ব্যবহার না করে অবৈধভাবে খোলাবাজারে সরবরাহের অভিযোগ রয়েছে। অভিযানের সময় প্রতিষ্ঠানগুলোর গুদামে থাকা সুতা, ফেব্রিক্স, কেমিক্যাল ও অন্যান্য কাঁচামালের প্রকৃত মজুতের সঙ্গে স্টক রেজিস্টার এবং কাস্টমস বন্ড ম্যানেজমেন্ট সিস্টেমের (সিবিএমএস) তথ্যের ব্যাপক অসংগতি পাওয়া যায়।

পরবর্তী সময়ে জাতীয় রাজস্ব বোর্ডের (এনবিআর) ম্যানেজমেন্ট ইনফরমেশন সিস্টেম (এমআইএস) থেকে আমদানিসংক্রান্ত তথ্য সংগ্রহ ও বিশ্লেষণ করে ছয়টি প্রতিষ্ঠানের বিরুদ্ধে মোট ২৬৯ কোটি ৪৮ লাখ ৫৫ হাজার ৮০৭ টাকার শুল্ক-কর ফাঁকির প্রাথমিক তথ্য পাওয়া যায়।

প্রাথমিক হিসাবে সবচেয়ে বেশি শুল্ক-কর ফাঁকির তথ্য পাওয়া গেছে সিম ফেব্রিক্স লিমিটেডের বিরুদ্ধে। রূপগঞ্জে অবস্থিত প্রতিষ্ঠানটির বিরুদ্ধে প্রায় ৯০ কোটি ৭৭ লাখ টাকার শুল্ক-কর ফাঁকির তথ্য পাওয়া গেছে। দ্বিতীয় অবস্থানে রয়েছে বন্দরের জাহিন নীটওয়্যার্স লিমিটেড। প্রতিষ্ঠানটির বিরুদ্ধে ফাঁকির পরিমাণ প্রায় ৬৪ কোটি ৬১ লাখ টাকা।

এ ছাড়া রূপগঞ্জের সানজানা ফেব্রিক্স লিমিটেডের বিরুদ্ধে প্রায় ৬০ কোটি ৩৩ লাখ টাকা, আড়াইহাজারের বোনাফাইড নিটিং মিলস লিমিটেডের বিরুদ্ধে প্রায় ৩৯ কোটি ৫০ লাখ টাকা, রূপগঞ্জের মোজাফফর হোসেন স্পিনিং মিলস লিমিটেডের বিরুদ্ধে প্রায় ৪ কোটি ৮৩ লাখ টাকা এবং বন্দরের জামাল উদ্দিন টেক্সটাইলস প্রাইভেট লিমিটেডের বিরুদ্ধে প্রায় ৯ কোটি ৪৫ লাখ টাকার শুল্ক-কর ফাঁকির প্রাথমিক তথ্য পাওয়া গেছে।

কাস্টমস গোয়েন্দার অভিযানে কয়েকটি প্রতিষ্ঠানে বিপুল পরিমাণ সুতা ও ফেব্রিক্সের ঘাটতি পাওয়া গেছে। আবার কয়েকটি প্রতিষ্ঠানে ঘোষিত হিসাবের তুলনায় অতিরিক্ত মজুতের তথ্য মিলেছে। এসব অসংগতি বন্ড সুবিধার সম্ভাব্য অপব্যবহার ও রাজস্ব ফাঁকির ঝুঁকি নির্দেশ করছে বলে সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে।

বন্ড সুবিধার মূল উদ্দেশ্য রপ্তানিমুখী শিল্পকে আন্তর্জাতিক বাজারে প্রতিযোগিতায় সক্ষম করা। এ সুবিধার আওতায় আমদানি করা শুল্কমুক্ত কাঁচামাল অনুমোদিত উৎপাদন ও রপ্তানির কাজে ব্যবহারের বাধ্যবাধকতা রয়েছে। কিন্তু এসব কাঁচামাল অবৈধভাবে খোলাবাজারে বিক্রি করা হলে সরকার বিপুল পরিমাণ রাজস্ব হারায়। একই সঙ্গে শুল্ক-কর পরিশোধ করে কাঁচামাল আমদানিকারী বৈধ ব্যবসায়ীরা অসম প্রতিযোগিতার মুখে পড়েন।

অভিযানকালে সংশ্লিষ্ট প্রতিষ্ঠানগুলো থেকে আমদানি, উৎপাদন, মজুত ও কাঁচামাল ব্যবহারের তথ্যসহ প্রয়োজনীয় দলিলাদি সংগ্রহ করেছে কাস্টমস গোয়েন্দা দল। এসব তথ্যের অধিকতর যাচাই-বাছাই ও বিশ্লেষণ চলছে।

কাস্টমস গোয়েন্দা ও তদন্ত অধিদপ্তর জানিয়েছে, ২৬৯ কোটি ৪৮ লাখ টাকার শুল্ক-কর ফাঁকির পরিমাণটি প্রাথমিক হিসাব। চূড়ান্ত তদন্তে এ পরিমাণ পরিবর্তিত হতে পারে। তদন্ত শেষে প্রকৃত রাজস্ব ফাঁকির পরিমাণ নির্ধারণ করে সংশ্লিষ্ট অনিয়মের বিরুদ্ধে প্রচলিত আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে।

সংস্থাটি মনে করছে, বন্ড সুবিধার অপব্যবহার, অবৈধ পণ্য সরবরাহ ও রাজস্ব ফাঁকির বিরুদ্ধে গোয়েন্দা নজরদারি এবং অভিযান অব্যাহত থাকলে শুল্ক-কর পরিশোধ করে কাঁচামাল আমদানির প্রবণতা বাড়বে। এতে সরকারের রাজস্ব আদায়েও ইতিবাচক প্রভাব পড়বে।

ট্যাগ :

এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

বন্ড সুবিধায় আমদানি করা সুতা, কাঁচামাল ও কেমিক্যালের হিসাবে গরমিল, তদন্ত করছে কাস্টমস গোয়েন্দা

নারায়ণগঞ্জের ৬ টেক্সটাইল প্রতিষ্ঠানে ২৬৯ কোটি টাকার শুল্ক-কর ফাঁকি

১০:৩৩:৫২ পূর্বাহ্ন, বুধবার, ১১ নভেম্বর ২০২৬