ঢাকা ১১:১৩ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২৪ নভেম্বর ২০২৬

কুয়াকাটায় পাঁচ দিনব্যাপী রাস উৎসব, মঙ্গলবার গঙ্গাস্নান

কলাপাড়া (পটুয়াখালী) প্রতিনিধি
  • ১০:১৯:২৫ অপরাহ্ন, রবিবার, ২২ নভেম্বর ২০২৬
  • / 9

পটুয়াখালীর কলাপাড়া ও কুয়াকাটায় শুরু হচ্ছে সনাতন ধর্মাবলম্বীদের ঐতিহ্যবাহী রাস পূর্ণিমা উৎসব ও রাসমেলা। সোমবার (২৩ নভেম্বর) রাতে অধিবাসের মধ্য দিয়ে শুরু হবে পাঁচ দিনব্যাপী এ উৎসবের আনুষ্ঠানিকতা। মঙ্গলবার (২৪ নভেম্বর) ভোরে কুয়াকাটা সংলগ্ন বঙ্গোপসাগরে অনুষ্ঠিত হবে পুণ্যার্থীদের গঙ্গাস্নান। উৎসবকে ঘিরে কুয়াকাটা ও কলাপাড়ায় লক্ষাধিক পুণ্যার্থী ও পর্যটকের সমাগমের প্রত্যাশা করছেন আয়োজকরা।

আয়োজক ও স্থানীয় সূত্রে জানা গেছে, রাস পূর্ণিমা উপলক্ষে কুয়াকাটায় তিন দিন এবং কলাপাড়ায় পাঁচ দিনব্যাপী রাসমেলা চলবে। আগামী ২৮ নভেম্বর পর্যন্ত বিভিন্ন ধর্মীয় আচার-অনুষ্ঠান ও মেলা অনুষ্ঠিত হবে। এ উপলক্ষে কলাপাড়ার মদনমোহন সেবাশ্রম এবং কুয়াকাটা রাধাকৃষ্ণ মন্দিরে চলছে শেষ মুহূর্তের প্রস্তুতি। দুই মন্দিরে ১৭ জোড়া করে রাধাকৃষ্ণের প্রতিমা তৈরির কাজ প্রায় শেষ হয়েছে। প্রতিমায় রংতুলির কাজও সম্পন্ন করেছেন কারিগররা।

প্রায় ২০০ বছর ধরে প্রতিবছর কার্তিক মাসের পূর্ণিমা তিথিতে কলাপাড়া ও কুয়াকাটায় এ রাস উৎসব ও গঙ্গাস্নান অনুষ্ঠিত হয়ে আসছে। উৎসব উপলক্ষে দেশের বিভিন্ন প্রান্ত থেকে সনাতন ধর্মাবলম্বী নারী-পুরুষ কুয়াকাটা ও কলাপাড়ায় আসতে শুরু করেছেন। মেলা ঘিরে দেশের বিভিন্ন স্থান থেকে ব্যবসায়ীরাও এসে দোকানপাট সাজাচ্ছেন।

উৎসবে আসা পুণ্যার্থী তিথি মিত্র ও উষা দে বলেন, পূর্ণিমার পুণ্য তিথির ঊষালগ্নে গঙ্গাপূজা ও স্নান করলে জাগতিক পাপ দূর হয় বলে তাঁদের বিশ্বাস। এ বিশ্বাস থেকেই প্রতিবছর তাঁরা কুয়াকাটায় আসেন।

কলাপাড়া মদনমোহন সেবাশ্রমের পুরোহিত নির্মল চক্রবর্তী বলেন, রাস পূর্ণিমার তিথিতে গঙ্গাস্নান করলে পুণ্য লাভ হয়। পুণ্যার্থীরা কুয়াকাটায় স্নান শেষে কলাপাড়া পৌর শহরের মদনমোহন সেবাশ্রমে নির্মিত রাসকুঞ্জ প্রদক্ষিণ করে ঈশ্বরের কাছে প্রার্থনা করেন।

কুয়াকাটা রাধাকৃষ্ণ মন্দির ও সেবাশ্রমের সাধারণ সম্পাদক ইঞ্জিনিয়ার নিহার রঞ্জন জানান, সোমবার রাতভর মন্দিরে ধর্মীয় আলোচনা, গীতাপাঠ ও কীর্তনের আয়োজন করা হয়েছে। মঙ্গলবার সূর্যোদয়ের আগে গঙ্গাস্নান অনুষ্ঠিত হবে।

এদিকে রাস উৎসবকে কেন্দ্র করে কুয়াকাটা সমুদ্রসৈকতে পর্যটকদের ভিড় বাড়তে শুরু করেছে। তবে সৈকতের ব্যবস্থাপনা নিয়ে কিছুটা অসন্তোষ প্রকাশ করেছেন পর্যটকেরা। রাহুল দাস ও জীবন কৃষ্ণ নামের দুই পর্যটক বলেন, কুয়াকাটা সৈকত প্রাকৃতিক সৌন্দর্যে অনন্য হলেও রাতে পর্যাপ্ত আলোর ব্যবস্থা না থাকায় চলাচলে সমস্যা হচ্ছে। গঙ্গাস্নানের আগে সৈকতে পর্যাপ্ত আলো নিশ্চিত করা এবং পড়ে থাকা বালুর বস্তা অপসারণ করা জরুরি। অন্যথায় দুর্ঘটনার ঝুঁকি রয়েছে।

কলাপাড়া রাসমেলা উদযাপন কমিটির সভাপতি দেবাশীষ কালা বলেন, ২৩ নভেম্বর থেকে শুরু হয়ে ২৮ নভেম্বর পর্যন্ত রাস উৎসবের আনুষ্ঠানিকতা চলবে। উৎসব সফল করতে প্রশাসন ও স্থানীয় রাজনৈতিক নেতৃবৃন্দ সর্বাত্মক সহযোগিতা করছেন। এ ছাড়া উপজেলা প্রশাসনের উদ্যোগে মঙ্গলবার সন্ধ্যায় কলাপাড়া হেলিপ্যাড মাঠে বাউল সংগীতের আয়োজন করা হয়েছে।

উৎসব উপলক্ষে নিরাপত্তাব্যবস্থাও জোরদার করা হয়েছে। কুয়াকাটা ট্যুরিস্ট পুলিশের পরিদর্শক নাজমুল হাসান বলেন, জেলা ও উপজেলা প্রশাসনের সঙ্গে উদযাপন কমিটির একাধিক বৈঠক হয়েছে। মন্দির এলাকা, সমুদ্রসৈকত ও সড়কে কয়েক স্তরের নিরাপত্তাব্যবস্থা নেওয়া হয়েছে।

কুয়াকাটা বিচ ম্যানেজমেন্ট কমিটির সদস্যসচিব ও উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. আরিফুজ্জামান বলেন, পাঁচ দিনব্যাপী রাস উৎসব উপলক্ষে ২৩ নভেম্বর রাত থেকেই প্রশাসনের ভ্রাম্যমাণ টহল শুরু হবে। বয়স্ক পুণ্যার্থীদের গোসলে নামার সুবিধার্থে সিঁড়ির ব্যবস্থা করা হয়েছে। পাশাপাশি যানবাহন পার্কিংয়ের জন্য নির্দিষ্ট স্থান নির্ধারণ করা হয়েছে।

তিনি আরও বলেন, ২৪ নভেম্বর গঙ্গাস্নানের সময় যেকোনো অনাকাঙ্ক্ষিত ঘটনা এড়াতে নৌ পুলিশ ও ফায়ার সার্ভিসের ডুবুরি দল সার্বক্ষণিক নিয়োজিত থাকবে। এ ছাড়া থানা-পুলিশ, ট্যুরিস্ট পুলিশসহ অন্যান্য আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা দায়িত্ব পালন করবেন।

ট্যাগ :

এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

কুয়াকাটায় পাঁচ দিনব্যাপী রাস উৎসব, মঙ্গলবার গঙ্গাস্নান

১০:১৯:২৫ অপরাহ্ন, রবিবার, ২২ নভেম্বর ২০২৬