ঢাকা ১০:০৯ পূর্বাহ্ন, সোমবার, ২৩ নভেম্বর ২০২৬

কমার পর আবার বাড়ল সোনার দাম, ভরিতে ৩১৪৯ টাকা বৃদ্ধি

নিজস্ব প্রতিবেদক
  • ১১:৩০:০০ পূর্বাহ্ন, সোমবার, ২৩ নভেম্বর ২০২৬
  • / 5

টানা কয়েক দফা দাম কমার পর দেশের বাজারে আবারও বেড়েছে সোনার দাম। সবচেয়ে ভালো মানের বা ২২ ক্যারেটের প্রতি ভরি সোনার দাম ৩ হাজার ১৪৯ টাকা বাড়িয়েছে বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন (বাজুস)। নতুন দাম অনুযায়ী, ভ্যাটসহ ২২ ক্যারেটের এক ভরি সোনার গহনা কিনতে ক্রেতাকে গুনতে হবে ১ লাখ ৯৮ হাজার ১১৩ টাকা।

স্থানীয় বাজারে তেজাবি সোনার (পিওর গোল্ড) দাম বেড়ে যাওয়ায় নতুন করে দাম সমন্বয়ের সিদ্ধান্ত নিয়েছে বাজুস। সোমবার (২৩ নভেম্বর) সকাল ১০টা থেকে নতুন এ দাম কার্যকর হবে।

সোমবার বাজুসের স্ট্যান্ডিং কমিটি অন প্রাইসিং অ্যান্ড প্রাইস মনিটরিং কমিটির বৈঠকে সোনার দাম বাড়ানোর সিদ্ধান্ত হয়। পরে কমিটির চেয়ারম্যান ডা. দেওয়ান আমিনুল ইসলাম শাহীন স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বাজুসের সিদ্ধান্ত অনুযায়ী, ২২ ক্যারেটের প্রতি ভরি সোনার গহনার দাম ৩ হাজার ১৪৯ টাকা বাড়ানো হয়েছে। এক ভরি সোনা বলতে ১১ দশমিক ৬৬৪ গ্রাম বোঝায়।

এর আগে গত ২০ নভেম্বর ২২ ক্যারেটের প্রতি ভরি সোনার গহনার দাম ১০ হাজার ৯৫৪ টাকা কমানো হয়েছিল। তার আগে ১৯ নভেম্বর কমানো হয় ৩ হাজার ২৬৬ টাকা। এ ছাড়া ১৮ ও ১৪ নভেম্বর ২ হাজার ২১৬ টাকা করে, ১৩ নভেম্বর ২ হাজার ১৫৮ টাকা, ১২ নভেম্বর ২ হাজার ২১৬ টাকা, ১১ ও ৬ নভেম্বর ২ হাজার ৭৪১ টাকা করে এবং এর আগে আরও ৬ হাজার ১৮২ টাকা দাম কমানো হয়েছিল।

এভাবে কয়েক দফায় বড় অঙ্কের দরপতনের পর এবার সোনার দাম বাড়ানোর সিদ্ধান্ত নিল বাজুস। ফলে দেশের বাজারে সোনার গহনা কিনতে ক্রেতাদের খরচ আবারও বাড়বে।

ট্যাগ :

এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

কমার পর আবার বাড়ল সোনার দাম, ভরিতে ৩১৪৯ টাকা বৃদ্ধি

১১:৩০:০০ পূর্বাহ্ন, সোমবার, ২৩ নভেম্বর ২০২৬