ঢাকা ১০:০৯ পূর্বাহ্ন, সোমবার, ২৩ নভেম্বর ২০২৬
অস্ত্র, মাদক ও গাড়ি উদ্ধার

ডিএমপির অভিযানে ২৪ ঘণ্টায় গ্রেফতার ৫২১, মামলা ৪০

নিজস্ব প্রতিবেদক
  • ১০:৩৫:১৩ পূর্বাহ্ন, সোমবার, ২৩ নভেম্বর ২০২৬
  • / 5

রাজধানীতে ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) নিয়মিত অভিযানে গত ২৪ ঘণ্টায় ৫২১ জনকে গ্রেফতার করা হয়েছে। এ সময় বিভিন্ন অপরাধে ৪০টি মামলা দায়ের করা হয়েছে। অভিযানে বিদেশি রিভলবার, তাজা কার্তুজ, ইয়াবা, গাঁজা, হেরোইন ও ফেনসিডিলসহ বিভিন্ন আলামত উদ্ধার করেছে পুলিশ।

রোববার (২২ নভেম্বর) রাজধানীর বিভিন্ন থানা এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করা হয়। সোমবার (২৩ নভেম্বর) ডিএমপির পক্ষ থেকে এ তথ্য জানানো হয়।

ডিএমপি সূত্রে জানা গেছে, গ্রেফতার ব্যক্তিদের মধ্যে মিরপুর বিভাগ থেকে সর্বোচ্চ ১৫০ জনকে গ্রেফতার করা হয়েছে। এ ছাড়া ওয়ারী বিভাগে ৭০ জন, তেজগাঁও বিভাগে ৬৩ জন, মতিঝিল বিভাগে ৫৭ জন, উত্তরা বিভাগে ৫৭ জন, লালবাগ বিভাগে ৪৪ জন, রমনা বিভাগে ৪১ জন, গুলশান বিভাগে ৩৩ জন এবং গোয়েন্দা বিভাগ থেকে ছয়জনকে গ্রেফতার করা হয়েছে।

অভিযানকালে একটি বিদেশি রিভলবার, ছয় রাউন্ড তাজা কার্তুজ ও বিস্ফোরিত তিনটি ককটেলের অংশবিশেষ উদ্ধার করা হয়। এ ছাড়া ১ হাজার ৮৭২ পিস ইয়াবা, ১৩১ কেজি ৪৫০ গ্রাম গাঁজা, ২৫ পুরিয়া হেরোইন ও ৫৩ বোতল কফ সিরাপ (ফেনসিডিল) জব্দ করা হয়েছে।

এ সময় একটি জিপ গাড়ি, ১২ হাজার ৩৯৫ টাকা ও নয়টি মোবাইল ফোন উদ্ধার করা হয়। পাশাপাশি একজন ভিকটিমকেও উদ্ধার করেছে পুলিশ।

গ্রেফতার ব্যক্তিদের বিরুদ্ধে পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে বলে জানিয়েছে ডিএমপি।

ট্যাগ :

এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

অস্ত্র, মাদক ও গাড়ি উদ্ধার

ডিএমপির অভিযানে ২৪ ঘণ্টায় গ্রেফতার ৫২১, মামলা ৪০

১০:৩৫:১৩ পূর্বাহ্ন, সোমবার, ২৩ নভেম্বর ২০২৬