ঢাকা ১০:০৯ পূর্বাহ্ন, সোমবার, ২৩ নভেম্বর ২০২৬

পরিকল্পিত সন্ত্রাসের মাধ্যমে অস্থিতিশীলতা সৃষ্টির প্রতিবাদে আলীকদমে বিএনপির মিছিল-সমাবেশ

আলীকদম (বান্দরবান) প্রতিনিধি
  • ১০:১৪:৩৬ অপরাহ্ন, রবিবার, ২২ নভেম্বর ২০২৬
  • / 8

পরিকল্পিত সন্ত্রাস, অগ্নিসংযোগ ও নৈরাজ্যের মাধ্যমে দেশে অস্থিতিশীল পরিস্থিতি সৃষ্টির অপচেষ্টার প্রতিবাদে বান্দরবানের আলীকদমে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে বিএনপি এবং এর অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা।

রোববার (২২ নভেম্বর) বিকেল ৩টায় আলীকদম চৌমুহনী চত্বর থেকে বিক্ষোভ মিছিলটি বের করা হয়। পরে বিভিন্ন সড়ক প্রদক্ষিণ শেষে সেখানে সমাবেশ অনুষ্ঠিত হয়।

সমাবেশে বক্তারা বলেন, দেশের স্বাধীনতা ও সার্বভৌমত্ব রক্ষা, গণতান্ত্রিক প্রতিষ্ঠানগুলোর মর্যাদা সমুন্নত রাখা এবং জনগণের জানমালের নিরাপত্তা নিশ্চিত করা সবার দায়িত্ব। কোনো ব্যক্তি বা গোষ্ঠী পরিকল্পিতভাবে সন্ত্রাস, নৈরাজ্য কিংবা বিশৃঙ্খলা সৃষ্টির মাধ্যমে দেশের স্থিতিশীলতা বিনষ্ট করার চেষ্টা করলে তা কোনোভাবেই গ্রহণযোগ্য নয়। দেশের শান্তি ও নিরাপত্তা বিঘ্নিত করার যেকোনো অপচেষ্টার বিরুদ্ধে আইনসম্মত ও গণতান্ত্রিক পন্থায় সোচ্চার থাকতে হবে।

বক্তারা আরও বলেন, গণতন্ত্রের সৌন্দর্য হচ্ছে মতপ্রকাশের স্বাধীনতা, সহনশীলতা ও আইনের শাসন। রাজনৈতিক মতপার্থক্য থাকতেই পারে। তবে সেই মতপার্থক্যকে কেন্দ্র করে সহিংসতা, ভাঙচুর, অগ্নিসংযোগ কিংবা জনমনে আতঙ্ক সৃষ্টির কোনো সুযোগ নেই। জনগণের অধিকার ও নিরাপত্তা রক্ষায় সবাইকে দায়িত্বশীল ভূমিকা পালন করতে হবে।

তারা বলেন, দেশের স্বাধীনতা, সার্বভৌমত্ব, গণতন্ত্র ও জনগণের নিরাপত্তা রক্ষায় যেকোনো ধরনের সন্ত্রাস ও নৈরাজ্যের বিরুদ্ধে বিএনপির অবস্থান স্পষ্ট। শান্তি-শৃঙ্খলা বজায় রাখা এবং গণতান্ত্রিক পরিবেশ সমুন্নত রাখতে দলের নেতাকর্মীরা ঐক্যবদ্ধভাবে রাজপথে সোচ্চার রয়েছেন।

সমাবেশে উপস্থিত ছিলেন বান্দরবান জেলা বিএনপির সাবেক সহসভাপতি ও সাবেক উপজেলা চেয়ারম্যান মো. আবুল কালাম, বান্দরবান জেলা পরিষদের সদস্য ও আলীকদম উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক মংক্যনু মারমা, জেলা পরিষদ সদস্য আগস্টিং ত্রিপুরা, জেলা যুবদলের ত্রাণ ও পুনর্বাসন সম্পাদক মো. মোস্তফা কামাল, উপজেলা স্বেচ্ছাসেবক দলের সভাপতি মো. আবুল বশর, আলীকদম উপজেলা বিএনপির সাবেক সভাপতি মো. আনসার আহম্মদ, উপজেলা শ্রমিক দলের সাবেক আহ্বায়ক মো. ছুরত আলম এবং উপজেলা ছাত্রদলের সদস্যসচিব মোহাম্মদ সাদ্দামসহ চার ইউনিয়নের বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনের নেতাকর্মীরা।

সমাবেশ থেকে দেশের স্থিতিশীলতা, শান্তি-শৃঙ্খলা ও গণতান্ত্রিক পরিবেশ বজায় রাখতে সব রাজনৈতিক ও সামাজিক শক্তিকে দায়িত্বশীল ভূমিকা পালনের আহ্বান জানানো হয়। একই সঙ্গে যেকোনো ধরনের সহিংসতা ও নৈরাজ্য প্রতিরোধে জনগণকে ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানান নেতারা।

ট্যাগ :

এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

পরিকল্পিত সন্ত্রাসের মাধ্যমে অস্থিতিশীলতা সৃষ্টির প্রতিবাদে আলীকদমে বিএনপির মিছিল-সমাবেশ

১০:১৪:৩৬ অপরাহ্ন, রবিবার, ২২ নভেম্বর ২০২৬