গোমাতা কাটতে দেবো না, পশ্চিমবঙ্গে এসব চলবে না: শুভেন্দু
- ০৯:৩৮:০৪ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২৪ নভেম্বর ২০২৬
- / 1
‘গোমাতা কাটতে দেবো না, পশ্চিমবঙ্গে এসব চলবে না’ বলে হুঁশিয়ারি দিয়েছেন রাজ্যের মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। পাশাপাশি, বয়স্ক গরু লালন-পালনে গোশালাগুলোকে বছরে এক লাখ রুপি করে আর্থিক সহায়তারও ঘোষণা দিয়েছেন তিনি।
সোমবার (২৩ নভেম্বর) রাজ্য সচিবালয় নবান্নে মন্ত্রিসভার এক বিশেষ বৈঠক শেষে তিনি এই ঘোষণা দেন।
শুভেন্দু অধিকারী বলেন, আইন থাকার পরেও লুকোচুরি করে কোথাও কোথাও গো-হত্যা চলছে। এবার এ সংক্রান্ত বিল আনা হবে। পাশাপাশি, রাজ্যের বয়স্ক গরুর লালন-পালনের জন্য গোশালাগুলোকে এক লাখ রুপি করে সহায়তার ঘোষণা দিয়েছেন তিনি।
নবান্নের ওই বৈঠক শেষে গণমাধ্যমকর্মীদের মুখোমুখি হয়ে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী বলেন, পরিষ্কার কথা শুনে রাখুনে। গোমাতা কাটতে দেবো না। আইন দেখছি, বিলও আনবো। এ রাজ্যে গোমাতাকে কাটতে দেবো না। যেভাবে পারেন ব্যাখ্যা করতে পারেন।
মুখ্যমন্ত্রী আরও বলেন, কিন্তু এখানে এসব চলবে না। গোমাতার ওপর হাত ওঠাতে দেবো না। রাজ্যের কঠোর মনোভাব রয়েছে এই বিষয়ে। এখানে তো ১৯৫০ সালের প্রাণিসম্পদ আইন (ক্যাটেল অ্যাক্ট) মেনেই কাজ করতে হবে। অনেক হয়েছে, লুকিয়ে করা হচ্ছে।
স্লটারহাউসগুলো বন্ধ করে দেওয়া হবে কি না এমন প্রশ্নের জবাবে শুভেন্দু বলেন, ১৯৫০ সালের প্রাণিসম্পদ আইন (ক্যাটেল অ্যাক্ট) যা আছে, তাই হবে। স্লটারহাউস এবং গোমাতার ওপর হাত দেওয়া এক নয়। অনুমতি থাকলে স্লটারহাউস করতে পারেন।
তিনি আরও জানান, আইন থাকার পরেও রাজ্যের কোথাও কোথাও লুকিয়ে গো-হত্যা চলছে। লুকিয়ে করছে। এ বিষয়ে ডিটেলস পাঠান, বন্ধ করে দেবো।





















