ঢাকা ১১:১৭ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২৪ নভেম্বর ২০২৬

শেখ হাসিনা ফিরতে চাইলে প্রত্যর্পণে বাধা নেই, ভারতকে হস্তান্তরের আহ্বান

নিজস্ব প্রতিবেদক
  • ১২:৪৫:২৯ অপরাহ্ন, মঙ্গলবার, ২৪ নভেম্বর ২০২৬
  • / 1

প্রধানমন্ত্রীর তথ্য ও সম্প্রচারবিষয়ক উপদেষ্টা ডা. জাহেদ উর রহমান বলেছেন, শেখ হাসিনা বাংলাদেশে ফিরতে চাইলে তাকে প্রত্যর্পণের ক্ষেত্রে ভারতের আর কোনো আইনি বাধা থাকার কথা নয়। বাংলাদেশ তাকে ফেরত চায়, আর শেখ হাসিনাও দেশে ফিরতে চাইলে দুই পক্ষের অবস্থান এক হওয়ায় ভারত তাকে হস্তান্তর করতে পারে।
মঙ্গলবার (২৪ নভেম্বর) সরকারের বিভিন্ন কার্যক্রমের অগ্রগতি নিয়ে আয়োজিত প্রেস ব্রিফিংয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে এসব কথা বলেন তিনি।
শেখ হাসিনার প্রত্যাবর্তন প্রসঙ্গে উপদেষ্টা বলেন, তিনি বাংলাদেশে ফিরবেন কি না, কীভাবে ফিরবেন বা কোন মাধ্যমে তাকে হস্তান্তর করা হবে—এসব বিষয়ে আলোচনা বাংলাদেশের সঙ্গে ভারতের। শেখ হাসিনা বর্তমানে ভারতে অবস্থান করছেন। তিনি শুধু অভিযুক্ত নন, বিচারপ্রক্রিয়া শেষে দোষী সাব্যস্ত হয়ে সাজা পেয়েছেন।
জাহেদ উর রহমান বলেন, শেখ হাসিনা বাংলাদেশে ফিরতে চাইলে তাকে ফেরানোর প্রক্রিয়া নিয়ে ভারতের সঙ্গে আলোচনা হতে পারে। তিনি যদি দেশে ফিরতে চান, তাহলে আদালতে গিয়ে আইনি প্রক্রিয়া মোকাবিলার সুযোগও তার রয়েছে। এ অবস্থায় প্রত্যর্পণ নিয়ে আর জটিলতা থাকার কথা নয় বলে মনে করেন তিনি।
ভারতের পক্ষ থেকে অতীতে প্রত্যর্পণের ক্ষেত্রে আইনি জটিলতার কথা উল্লেখ করা হয়েছে জানিয়ে উপদেষ্টা বলেন, বাংলাদেশ একজন দণ্ডিত ব্যক্তিকে ফেরত চাইছে। শেখ হাসিনাও যদি দেশে ফিরতে চান, তাহলে প্রত্যর্পণে বাধা থাকার কারণ নেই। দুই পক্ষের সম্মতি থাকলে ভারত তাকে হস্তান্তর করতে পারে।
শেখ হাসিনাকে ফেরানোর বিষয়ে সরকারের সদিচ্ছা নেই বলে আওয়ামী লীগের নেতাকর্মীদের প্রচারণার বিষয়ে তিনি বলেন, সরকার যদি তাকে ফেরত চাইত না, তাহলে বারবার প্রত্যর্পণের কথা বলত না। বাংলাদেশ তার অবস্থান স্পষ্ট করেছে। শেখ হাসিনা যদি ভারতকে বলে দেন যে তিনি প্রত্যর্পণের মাধ্যমে বাংলাদেশে ফিরতে চান না, তাহলে বিষয়টি ভিন্ন হতে পারে।
তিনি বলেন, বাংলাদেশের পক্ষ থেকে শেখ হাসিনাকে ফেরত চাওয়া হচ্ছে এবং তিনি ফিরতে আগ্রহী হলে ভারতের উচিত তাকে প্রত্যর্পণ করা।
গোপালগঞ্জের সহিংসতায় জড়িতদের বিচারের আশ্বাস
গোপালগঞ্জের সাম্প্রতিক পরিস্থিতি নিয়ে জাহেদ উর রহমান বলেন, সেখানে সহিংসতা ও তাণ্ডবের মাত্রা আগের তুলনায় অনেক কমেছে, প্রায় নিয়ন্ত্রণে এসেছে। সরকার আশা করছে, পরিস্থিতি দ্রুত স্বাভাবিক হবে এবং শুধু গোপালগঞ্জ নয়, অন্যান্য এলাকাতেও শান্তি-শৃঙ্খলা বজায় থাকবে।
সহিংসতার ঘটনায় গ্রেপ্তার ও বিচার প্রসঙ্গে তিনি বলেন, হত্যাকাণ্ডসহ সব ধরনের অপরাধে জড়িতদের গ্রেপ্তার করে বিচারের আওতায় আনা হবে। পুলিশি তদন্ত ও গ্রেপ্তার প্রক্রিয়া সম্পন্ন করতে কিছুটা সময় প্রয়োজন। সবকিছু তাৎক্ষণিকভাবে করা সম্ভব নয়।
তিনি আরও বলেন, হত্যাকাণ্ড ছাড়াও বাড়িঘরে আগুন দেওয়া, থানায় হামলা, পুলিশের গাড়িতে আক্রমণসহ বিভিন্ন ফৌজদারি অপরাধের কোনো ঘটনাই ছাড় দেওয়া হবে না। ন্যায়বিচার নিশ্চিত করতে আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে। এসব পদক্ষেপের সঙ্গে প্রতিহিংসার কোনো সম্পর্ক নেই।
২০২৪ সালের গণঅভ্যুত্থানের সময় গোপালগঞ্জে রাজনৈতিক পরিচয়ের কারণে কয়েকটি পরিবারের বাড়িঘর ও ব্যবসাপ্রতিষ্ঠানে হামলা, ভাঙচুর ও লুটপাটের অভিযোগের বিষয়ে উপদেষ্টা বলেন, এসব ঘটনায় মামলা হয়েছে। মামলাগুলোর তদন্ত ও গ্রেপ্তার কার্যক্রম শুরু হয়েছে। সময়ের সঙ্গে এ বিষয়ে বিস্তারিত তথ্য প্রকাশ করা হবে।
আওয়ামী লীগের অন্য নেতাদের প্রত্যর্পণ নিয়ে তথ্য নেই
ভারতে অবস্থানরত আওয়ামী লীগের অন্য নেতাদের দেশে ফেরানোর বিষয়ে আনুষ্ঠানিকভাবে প্রত্যর্পণের অনুরোধ জানানো হয়েছে কি না, জানতে চাইলে উপদেষ্টা বলেন, এ বিষয়ে তার কাছে সুনির্দিষ্ট তথ্য নেই।
ভারতের পেট্রাপোলে আওয়ামী লীগের নেতাকর্মীদের সমাবেশ থেকে বাংলাদেশের প্রধানমন্ত্রীকে নিয়ে আপত্তিকর বক্তব্য দেওয়ার বিষয়টিও সরকারের নজরে এসেছে বলে জানান তিনি। তবে এ বিষয়ে আনুষ্ঠানিক প্রতিবাদ জানানো হয়েছে কি না, সে তথ্য তার কাছে নেই।
ভারত-বাংলাদেশ ইতিবাচক সম্পর্কের ওপর গুরুত্ব
দুই দেশের সম্পর্ক প্রসঙ্গে জাহেদ উর রহমান বলেন, বাংলাদেশ ও ভারত প্রতিবেশী দেশ। প্রতিবেশী পরিবর্তন করা সম্ভব নয়, তাই দুই দেশের ইতিবাচকভাবে সম্পৃক্ত হওয়ার বিকল্প নেই।
তিনি বলেন, দুই দেশের মধ্যে সম্পর্ক স্বাভাবিক ও ইতিবাচক রাখার স্বার্থে দায়িত্বশীল ব্যক্তিদের বক্তব্যে সতর্ক থাকা প্রয়োজন। এ ধরনের বক্তব্য দুই দেশের সম্পর্কের ওপর চাপ সৃষ্টি করতে পারে। বাংলাদেশ আশা করে, ভারতের দায়িত্বশীল ব্যক্তিরা ভবিষ্যতে এ ধরনের বক্তব্য দেওয়া থেকে বিরত থাকবেন।

ট্যাগ :

এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

শেখ হাসিনা ফিরতে চাইলে প্রত্যর্পণে বাধা নেই, ভারতকে হস্তান্তরের আহ্বান

১২:৪৫:২৯ অপরাহ্ন, মঙ্গলবার, ২৪ নভেম্বর ২০২৬