হরমুজ প্রণালিতে ২ তেলবাহী জাহাজে আগুন

নিজস্ব প্রতিবেদক
  • ০১:২১:৪৩ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৫ নভেম্বর ২০২৬
  • / 1

হরমুজ প্রণালি দিয়ে ‘অনুমোদনহীন পথে’ চলাচলের চেষ্টা করায় দুটি তেলবাহী জাহাজ ও একটি টাগবোটে আগুন লেগেছে বলে দাবি করেছে ইরানের ইসলামিক রেভল্যুশনারি গার্ড কর্পস (আইআরজিসি)। একই সঙ্গে তাদের ইলেকট্রনিক যুদ্ধ ইউনিট দুটি মার্কিন ড্রোন অক্ষত অবস্থায় নিজেদের নিয়ন্ত্রণে নেওয়ার দাবি করেছে।

এদিকে, যুক্তরাষ্ট্রের মধ্যবর্তী নির্বাচনের ফলাফলে ইরানের প্রতি ওয়াশিংটনের অবস্থানের কোনো পরিবর্তন হবে না বলে মন্তব্য করেছেন দেশটির সর্বোচ্চ নেতা মোজতবা খামেনি। তিনি বলেছেন, ইরানের প্রতি যুক্তরাষ্ট্রের বৈরিতা অব্যাহত থাকবে।

অন্যদিকে, ইরানে হামলা চালানোর কারণে মধ্যবর্তী নির্বাচনে রিপাবলিকান পার্টির বড় পরাজয় হয়েছে বলে স্বীকার করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তবে ইরানকে পারমাণবিক অস্ত্র তৈরি থেকে বিরত রাখতে এই হামলা প্রয়োজন ছিল বলে দাবি করেছেন তিনি।

ইয়েমেনের সরকারি বাহিনী জানিয়েছে, হুথি বিদ্রোহীদের বিরুদ্ধে অভিযানের অংশ হিসেবে তারা পূর্বাঞ্চলীয় আল-জাওফ প্রদেশের আল-দাহিদা পর্বতমালার আরও ভেতরে অগ্রসর হচ্ছে। এর আগে ওই এলাকার উঁচু স্থানগুলো নিজেদের নিয়ন্ত্রণে নেওয়ার দাবি করেছিল বাহিনীটি।

এর আগে ইরানে যুক্তরাষ্ট্র নতুন করে সামরিক হামলা চালালে এর জবাব আরও বিস্তৃত পরিসরে দেওয়া হবে বলে হুঁশিয়ারি দিয়েছেন দেশটির সর্বোচ্চ নেতা মোজতবা খামেনি। একই সঙ্গে মধ্যপ্রাচ্যে ইরানের মিত্র সশস্ত্র গোষ্ঠীগুলোর প্রশংসা করে তিনি বলেছেন, যুক্তরাষ্ট্রের সামরিক শক্তির সীমাবদ্ধতা এরই মধ্যে স্পষ্ট হয়েছে।

ইরানের জাতীয় অহংকারের বিরুদ্ধে লড়াই দিবস উপলক্ষে দেওয়া এক বার্তায় এসব কথা বলেন খামেনি। তিনি বলেন, হরমুজ প্রণালির ওপর ইরানের নিয়ন্ত্রণ এবং মধ্যপ্রাচ্যে যুক্তরাষ্ট্রের সামরিক ঘাঁটিগুলোতে হামলা ওয়াশিংটনের সামরিক পদক্ষেপের জবাব হিসেবেই দেওয়া হয়েছে।

সূত্র: আল-জাজিরা

ট্যাগ :

এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

Dhaka

১০

হরমুজ প্রণালিতে ২ তেলবাহী জাহাজে আগুন

০১:২১:৪৩ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৫ নভেম্বর ২০২৬