সবশেষ :
আরও ১০০ উপজেলা-পৌরসভায় প্রার্থী ঘোষণা এনসিপির
নিজস্ব প্রতিবেদক
- ০৩:১৪:৪৪ অপরাহ্ন, মঙ্গলবার, ১৭ নভেম্বর ২০২৬
- / 3
আসন্ন স্থানীয় সরকার নির্বাচনকে সামনে রেখে দ্বিতীয় দফায় আরও ১০০ উপজেলা ও পৌরসভায় প্রার্থীর নাম ঘোষণা করেছে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)।
মঙ্গলবার (১৭ নভেম্বর) দুপুরে রাজধানীর বাংলামোটরে দলটির অস্থায়ী কেন্দ্রীয় কার্যালয়ে এই নাম ঘোষণা করা হয়।
এ সময় দলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক হাসনাত আব্দুল্লাহ,সিনিয়র যুগ্ম সদস্য সচিব সারজিস আলম, যুগ্ম আহ্বায়ক ও রাজনৈতিক পর্ষদের সদস্য আরিফুল ইসলাম আদীবসহ কেন্দ্রীয় নেতারা উপস্থিত আছেন।
এর আগে গত ১০ মে ৬৭ জন উপজেলা চেয়ারম্যান এবং ৩৩ জন পৌর মেয়র প্রার্থী ঘোষনা করেছিলো দলটি।
ট্যাগ :






















