ঢাকা ১১:৫৯ অপরাহ্ন, সোমবার, ১৬ নভেম্বর ২০২৬

ভ্যাট রিটার্ন দাখিলের সময় আরও বাড়লো, দেওয়া যাবে জরিমানা ছাড়াই

নিজস্ব প্রতিবেদক
  • ০৭:৫৫:১৬ অপরাহ্ন, সোমবার, ১৬ নভেম্বর ২০২৬
  • / 3

ভ্যাট রিটার্ন দাখিলের সময় আরও বাড়িয়েছে এনবিআর/ছবি এআই দিয়ে বানানো

‘সার্ভার জটিলতার’ কারণ দেখিয়ে ব্যবসা প্রতিষ্ঠানের মূল্য সংযোজন কর (মূসক) বা ভ্যাট রিটার্ন জমায় সময় আরও এক সপ্তাহ বাড়িয়েছে জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর)।

সোমবার (১৬ নভেম্বর) এনবিআরের দ্বিতীয় সচিব শেখ মো. মাসুদুর রহমান সই করা এক আদেশে এ তথ্য জানানো হয়। আদেশে অক্টোবরের অনলাইনে ভ্যাট রিটার্ন দাখিলের সময় ২২ নভেম্বর পর্যন্ত বাড়ানো হয়েছে।

আদেশে বলা হয়, এই সময়ের মধ্যে রিটার্ন দাখিল করলে সুদ ও জরিমানার প্রয়োজন পড়বে না।

আদেশে আরও বলা হয়, ই-ভ্যাট সিস্টেমে বর্তমান ব্যবহারকারীর সংখ্যা ‘অত্যধিক হওয়ায় সার্ভার জটিলতার’ কারণে অক্টোবর কর মেয়াদের সময়সীমার মধ্যে রিটার্ন দাখিলের কার্যক্রম বিঘ্নিত হয়।

ব্যবসায়ীদের ‘স্বস্তি দিতে’ চলতি অর্থবছর থেকে প্রতি মাসের বদলে তিন মাস অন্তর ভ্যাট রিটার্ন দাখিলের বিধান চালু করা হয়। এর আগে মাসে মাসে দেওয়ার বাধ্যবাধকতা ছিল।

সংশোধিত মূল্য সংযোজন কর ও সম্পূরক শুল্ক আইনের খসড়ায় বলা হয়েছে, বর্তমানে প্রতি তিন কর মেয়াদ বা তিন মাস শেষে ভ্যাট রিটার্ন দাখিলে ১৫ দিন সময় থাকে।

এর বদলে প্রত্যেক কর মেয়াদ বা প্রতি মাস শেষে পরবর্তী ১৫ দিনের মধ্যে ভ্যাট দাখিল করতে হবে। এর তিনদিনের মাথায় ১ অক্টোবর এসে জুলাই ও আগস্টেরও ভ্যাট রিটার্ন চায় এনবিআর।

পরে জুলাই ও অগাস্টের রিটার্ন জমায় ১০ দিন বাড়িয়ে ২৫ অক্টোবর হয়। সময় বাড়ানোর ব্যাখ্যায় তখন বলা হয়, মাসে মাসে ভ্যাট রিটার্ন দাখিলের পুরনো ধারায় ফেরায় ই-ভ্যাট সিস্টেমে ‘কিছু প্রশাসনিক সংস্কার প্রয়োজন’।

ট্যাগ :

এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

ভ্যাট রিটার্ন দাখিলের সময় আরও বাড়লো, দেওয়া যাবে জরিমানা ছাড়াই

০৭:৫৫:১৬ অপরাহ্ন, সোমবার, ১৬ নভেম্বর ২০২৬