সবশেষ :
কুয়েতে যৌথ সামরিক সদর দপ্তর গড়ছে ৬ আরব দেশ
নিজস্ব প্রতিবেদক
- ০৭:৩২:৪১ অপরাহ্ন, মঙ্গলবার, ১০ নভেম্বর ২০২৬
- / 1
ইরানে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের হামলার জেরে মধ্যপ্রাচ্যে সংঘাত ছড়িয়ে পড়েছে। ইরানের পাল্টা হামলার নিশানায় পড়েছে যুক্তরাষ্ট্রের মিত্র আরব দেশগুলোও। এর মধ্যে ইয়েমেনে নতুন করে সংঘাত শুরু হওয়ায় আঞ্চলিক নিরাপত্তা নিয়ে উদ্বেগ বেড়েছে।
এমন পরিস্থিতিতে প্রতিরক্ষাব্যবস্থা জোরদার করতে কুয়েতে যৌথ সামরিক সদর দপ্তর প্রতিষ্ঠা ও অতিরিক্ত সেনা মোতায়েনের সিদ্ধান্ত নিয়েছে ছয় আরব দেশ।
মঙ্গলবার (১০ নভেম্বর) বাহরাইনে সদস্যদেশগুলোর প্রতিরক্ষামন্ত্রীদের বৈঠক শেষে এ সিদ্ধান্তের কথা জানায় উপসাগরীয় সহযোগিতা পরিষদের (জিসিসি) মহাসচিবের কার্যালয়।
বিবৃতিতে বলা হয়, কুয়েতে ছয় দেশের যৌথ সামরিক কমান্ডের একটি আধুনিক সদর দপ্তর স্থাপন করা হবে। পাশাপাশি, প্রয়োজন অনুযায়ী সেখানে সদস্যদেশগুলোর সেনাসদস্য মোতায়েন করা হবে।
ট্যাগ :














