একাদশে বিশেষ কোটায় ভর্তি হলেন ৬০ শিক্ষার্থী
২০২৫-২৬ শিক্ষাবর্ষে একাদশ শ্রেণিতে বিশেষ কোটায় ভর্তির সুযোগ পেয়েছেন মোট ৬০ জন শিক্ষার্থী। এর মধ্যে প্রতিবন্ধী কোটায় নির্বাচিত হয়েছেন ৫৪ জন, সাংস্কৃতিক কোটায় ২ জন এবং প্রবাসী কোটায় সুযোগ পেয়েছেন ৪ জন শিক্ষার্থী।
মঙ্গলবার (৩০ সেপ্টেম্বর) ঢাকা মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক শিক্ষা বোর্ডের কলেজ পরিদর্শক অধ্যাপক মো. রিজাউল হকের স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, নির্বাচিত শিক্ষার্থীদের তালিকা অনুযায়ী সংশ্লিষ্ট কলেজগুলোকে ভর্তি কার্যক্রম সম্পন্ন করতে হবে। শিক্ষার্থীরা প্রয়োজনীয় কাগজপত্রসহ আগামী ১০ কর্মদিবসের মধ্যে কলেজে ভর্তি প্রক্রিয়া শেষ করতে পারবেন।
উল্লেখ্য, চলতি শিক্ষাবর্ষে একাদশ শ্রেণিতে ভর্তির ক্ষেত্রে প্রতিবন্ধী, সাংস্কৃতিক, খেলাধুলা ও প্রবাসী কোটার শিক্ষার্থীদের ভর্তি কার্যক্রম ম্যানুয়ালি সম্পন্ন করেছে শিক্ষা বোর্ড।















