ঢাকা ০৯:১৬ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৬ এপ্রিল ২০২৬, ৩ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ

এবারও প্রকৌশল গুচ্ছে থাকছে না রুয়েট, ভর্তি পরীক্ষার তারিখ ঘোষণা

নিজস্ব প্রতিবেদক
১২:৫২:০৪ অপরাহ্ন, রবিবার, ৫ অক্টোবর ২০২৫

গুচ্ছ থেকে বেরিয়ে গত বছর ২০২৪-২৫ শিক্ষাবর্ষে একক ভর্তি পরীক্ষা নিয়েছে তিন প্রকৌশল বিশ্ববিদ্যালয়—কুয়েট, রুয়েট ও চুয়েট। সেই ধারাবাহিকতায় এবারও গুচ্ছে থাকছে না রাজশাহী প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (রুয়েট)।

বিশ্ববিদ্যালয়টির ২০২৫-২৬ শিক্ষাবর্ষে প্রথম বর্ষ ভর্তি পরীক্ষার স্টিয়ারিং কমিটির প্রথম সভা অনুষ্ঠিত হয়েছে। সভায় ২০২৫-২৬ শিক্ষাবর্ষের প্রথমবর্ষ স্নাতক শ্রেণিতে ভর্তি পরীক্ষার সম্ভাব্য তারিখ নির্ধারণ করা হয়।

রোববার (৫ অক্টোবর) বিশ্ববিদ্যালয়ের কনফারেন্স রুমে এ সভা অনুষ্ঠিত হয়। সভায় সভাপতিত্ব করেন বিশ্ববিদ্যালয়ের যন্ত্রকৌশল অনুষদের ডিন ও প্রথম বর্ষ ভর্তি পরীক্ষার স্টিয়ারিং কমিটির সভাপতি অধ্যাপক ড. মো. নুরুল ইসলাম।

সিদ্ধান্ত অনুযায়ী—আগামী ৩ জানুয়ারি ২০২৬ প্রাক-নির্বাচনী (বহুনির্বাচনি) এবং ২৩ জানুয়ারি নির্বাচনী (লিখিত) পরীক্ষার সম্ভাব্য তারিখ নির্ধারণ করা হয়েছে। এছাড়া ভর্তি পরীক্ষা সুষ্ঠু ও সুশৃঙ্খল পরিবেশে সম্পন্নের জন্য করণীয় নির্ধারণ করা হয়।