ঢাকা ০৭:০৬ অপরাহ্ন, বুধবার, ১৮ নভেম্বর ২০২৬

মহাখালীর সাততলা বস্তিতে ভয়াবহ আগুন, নিয়ন্ত্রণে ৭ ইউনিট

নিজস্ব প্রতিবেদক
  • ১০:৪৮:৩০ পূর্বাহ্ন, বুধবার, ১৮ নভেম্বর ২০২৬
  • / 8

রাজধানীর মহাখালীর সাততলা বস্তিতে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। আগুন নিয়ন্ত্রণে আনতে ফায়ার সার্ভিসের সাতটি ইউনিট কাজ করছে। এ ছাড়া আরও একটি ইউনিট ঘটনাস্থলের উদ্দেশে রওনা হয়েছে।

বুধবার (১৮ নভেম্বর) সকাল ৯টা ৪০ মিনিটে বস্তিতে আগুন লাগার খবর পায় ফায়ার সার্ভিস। বিষয়টি নিশ্চিত করেন ফায়ার সার্ভিসের নিয়ন্ত্রণ কক্ষের ডিউটি অফিসার লিমা খানম।

তিনি জানান, খবর পাওয়ার পরপরই আগুন নিয়ন্ত্রণে কাজ শুরু করে ফায়ার সার্ভিসের সাতটি ইউনিট। আগুন নিয়ন্ত্রণে অতিরিক্ত আরও একটি ইউনিট পাঠানো হচ্ছে।

লিমা খানম বলেন, ইউনিটগুলো ঘটনাস্থলে কাজ করায় আগুনের সূত্রপাত ও ক্ষয়ক্ষতির পরিমাণ সম্পর্কে এখনো নিশ্চিত হওয়া যায়নি। এ ছাড়া বস্তির ভেতরে কেউ আটকে পড়েছেন কি না কিংবা হতাহতের কোনো ঘটনা ঘটেছে কি না, সে বিষয়েও প্রাথমিকভাবে কোনো তথ্য পাওয়া যায়নি।

ট্যাগ :

এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

মহাখালীর সাততলা বস্তিতে ভয়াবহ আগুন, নিয়ন্ত্রণে ৭ ইউনিট

১০:৪৮:৩০ পূর্বাহ্ন, বুধবার, ১৮ নভেম্বর ২০২৬