ঢাকা ০৬:৫৬ অপরাহ্ন, বুধবার, ১৮ নভেম্বর ২০২৬

২২ বছর পর একসঙ্গে কারিনা-হৃতিক

নিজস্ব প্রতিবেদক
  • ১০:১৫:২৩ পূর্বাহ্ন, বুধবার, ১৮ নভেম্বর ২০২৬
  • / 5

২২ বছর পর একসঙ্গে কারিনা-হৃতিক, বিজ্ঞাপনের ঝলকেই উচ্ছ্বসিত ভক্তরা

বলিউডে এমন কিছু জুটি রয়েছে, যাদের পর্দার রসায়ন আজও দর্শকের মনে জায়গা করে আছে। কারিনা কাপুর ও হৃতিক রোশন তেমনই একটি জনপ্রিয় জুটি। ২০০৩ সালের পর আর কোনো সিনেমায় একসঙ্গে দেখা যায়নি তাদের। দীর্ঘ ২২ বছরের বিরতি ভেঙে এবার একটি বিজ্ঞাপনের মাধ্যমে আবারও একসঙ্গে হাজির হচ্ছেন এই দুই তারকা। তাদের নতুন ঝলক প্রকাশ্যে আসতেই সামাজিক যোগাযোগমাধ্যমে শুরু হয়েছে আলোচনা।

এই পুনর্মিলনের আভাস দিয়েছেন নির্মাতা করণ জোহর। সম্প্রতি নিজের ইনস্টাগ্রাম হ্যান্ডলে বিজ্ঞাপনটির একটি টিজার প্রকাশ করেছেন তিনি। সেখানে ২০০১ সালের জনপ্রিয় সিনেমা ‘কাভি খুশি কাভি গাম’র পু ও রোহনের সাজে দেখা গেছে কারিনা ও হৃতিককে।

টিজারের শুরুতে পু চরিত্রের মতো ঠোঁটে লিপগ্লস লাগাতে দেখা যায় কারিনাকে। অন্যদিকে কালো লেদার জ্যাকেটে হাজির হন হৃতিক। যদিও দুজনের পুরো লুক এখনো প্রকাশ করা হয়নি। টিজারে তাদের মুখের আংশিক ঝলক দেখানো হয়েছে। পেছনে বাজছে ‘ইউ আর মাই সোনিয়া’ গানটি। এতে যেন ফিরে এসেছে দুই দশকেরও বেশি সময় আগের ‘কাভি খুশি কাভি গাম’ সিনেমার স্মৃতি।

টিজারটি প্রকাশ করে করণ জোহর ক্যাপশনে লিখেছেন, ‘কিছু গল্প ২৫ বছর পরেও শেষ হয় না…’। তার এই বার্তায় নতুন করে কৌতূহল তৈরি হয়েছে ভক্তদের মধ্যে। আগামী ১৯ নভেম্বর বিজ্ঞাপনটি প্রকাশের কথা রয়েছে।

টিজার প্রকাশের পর থেকেই মন্তব্যের ঘরে উচ্ছ্বাস প্রকাশ করছেন অনুরাগীরা। অনেকেই কারিনা ও হৃতিককে আবার একসঙ্গে দেখে আনন্দ প্রকাশ করেছেন। অভিনেত্রী তাহিরা কাশ্যপ মন্তব্য করেছেন, ‘আমরা তাদের একসঙ্গে একটি সিনেমায় দেখতে চাই।’ একই দাবি জানিয়েছেন অনেক ভক্তও। কেউ এই জুটির প্রত্যাবর্তনকে বছরের অন্যতম সেরা সহযোগিতা বলেছেন, আবার কেউ বিজ্ঞাপনের পরিবর্তে বড়পর্দায় তাদের একসঙ্গে দেখার আগ্রহ প্রকাশ করেছেন।

উল্লেখ্য, ‘কাভি খুশি কাভি গাম’ ছাড়াও একাধিক সিনেমায় একসঙ্গে অভিনয় করেছেন করিনা ও হৃতিক। ‘ইয়াদেঁ’ (২০০১), ‘কাভি খুশি কাভি গাম’ (২০০১), ‘মুঝসে দোস্তি করোগে!’ (২০০২) এবং ‘ম্যায় প্রেম কি দিওয়ানি হুঁ’ (২০০৩) সিনেমায় তাদের জুটি দর্শকের প্রশংসা পেয়েছিল। দীর্ঘ বিরতির পর বিজ্ঞাপনের মাধ্যমে আবারও একসঙ্গে হাজির হওয়ায় পুরনো সেই জুটিকে ঘিরে দর্শকের আগ্রহ নতুন করে বেড়েছে। এখন অপেক্ষা ১৯ নভেম্বরের, যেদিন প্রকাশ পাবে তাদের নতুন বিজ্ঞাপন।

ট্যাগ :

এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

২২ বছর পর একসঙ্গে কারিনা-হৃতিক

১০:১৫:২৩ পূর্বাহ্ন, বুধবার, ১৮ নভেম্বর ২০২৬