ঢাকা ০৭:১৪ অপরাহ্ন, বুধবার, ১৮ নভেম্বর ২০২৬

বড়দিন উপলক্ষে ৩ কোটি টাকার অনুদান দিলেন প্রধানমন্ত্রী

নিজস্ব প্রতিবেদক
  • ১১:০৯:০২ পূর্বাহ্ন, বুধবার, ১৮ নভেম্বর ২০২৬
  • / 9

খ্রিস্টান সম্প্রদায়ের প্রধান ধর্মীয় উৎসব বড়দিন (ক্রিসমাস) উদ্‌যাপন উপলক্ষে ৩ কোটি টাকার অনুদান দিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। গত বছরের তুলনায় এবার অনুদানের পরিমাণ ১ কোটি টাকা বাড়ানো হয়েছে।

বুধবার (১৮ নভেম্বর) সচিবালয়ে খ্রিস্টান সম্প্রদায়ের প্রতিনিধিদের হাতে প্রধানমন্ত্রীর অনুমোদিত এ অনুদানের চেক হস্তান্তর করা হয়।

সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, গত বছর বড়দিন উদ্‌যাপনে খ্রিস্টান সম্প্রদায়কে ২ কোটি টাকা অনুদান দেওয়া হয়েছিল। এবার প্রধানমন্ত্রী তারেক রহমান অনুদানের পরিমাণ বাড়িয়ে ৩ কোটি টাকা অনুমোদন করেন।

চেক হস্তান্তর অনুষ্ঠানে উপস্থিত ছিলেন প্রধানমন্ত্রীর হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান ও নৃ-গোষ্ঠীবিষয়ক বিশেষ সহকারী বিজন কান্তি সরকার, সংসদ সদস্য ও খ্রিস্টান ধর্মীয় কল্যাণ ট্রাস্টের সিনিয়র ভাইস চেয়ারম্যান আন্না মিনজ এবং ট্রাস্টের ভাইস চেয়ারম্যান অ্যাডভোকেট জন গমেজসহ খ্রিস্টান সম্প্রদায়ের প্রতিনিধিরা।

এ অনুদান বড়দিন উদ্‌যাপনে খ্রিস্টান সম্প্রদায়ের বিভিন্ন আয়োজন ও ধর্মীয় কার্যক্রমে সহায়ক হবে বলে আশা করা হচ্ছে।

ট্যাগ :

এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

বড়দিন উপলক্ষে ৩ কোটি টাকার অনুদান দিলেন প্রধানমন্ত্রী

১১:০৯:০২ পূর্বাহ্ন, বুধবার, ১৮ নভেম্বর ২০২৬