ভয়েস কলে ভাটা, কথা বাড়ছে ডেটায়

নিজস্ব প্রতিবেদক
  • ০৮:২১:০৮ পূর্বাহ্ন, শনিবার, ৩১ অক্টোবর ২০২৬
  • / 1

একসময় ৩০০ টাকার কার্ড রিচার্জ করে মিনিটে সাত টাকা খরচে মোবাইলে মেপে মেপে কথা বলতো মানুষ। এরপর কলরেট কমলো, কার্ড সিস্টেমও উঠে গেলো প্রায়। সহজলভ্য হলো ইন্টারনেট। এখন ফেসবুক মেসেঞ্জার, হোয়াটসঅ্যাপ ব্যবহার করেই প্রয়োজনীয় কথা সারে মানুষ। সিমের মাধ্যমে প্রচলিত ভয়েস কলের চাহিদা কমছে।

‘মোবাইল ফোনে (ভয়েস কল) এখন আর তেমন কথা হয় না। বেশিরভাগ সময় হোয়াটসঅ্যাপে কথা বলি। এতে খরচ যেমন কমেছে, তেমনি দীর্ঘ সময় কথাও বলা যায়। আর ভিডিও কল তো আছেই।’

কথাগুলো বলছিলেন গৃহিণী হালিমা আক্তার। শুধু হালিমা নয়, প্রায় অভিন্ন সুরে বেসরকারি কর্মকর্তা সজীব রহমান বলেন, ‘অফিসের বেশিরভাগ কলও এখন হোয়াটসঅ্যাপে দিই। মোবাইল ফোনে ভয়েস কলে এখন কথা একেবারেই কম হয়। কেবল অপরিচিত ব্যক্তি কিংবা হোয়াটসঅ্যাপে পাওয়া যায় না এমন মানুষকেই মোবাইল ফোনে কল দিই।’

হালিমা ও সজীবের কথাতেই স্পষ্ট হয়ে ওঠে দেশে মোবাইল ফোনে ভয়েস কলের সংখ্যা কমছে। বিপরীতে বাড়ছে ডেটার (ইন্টারনেট) ব্যবহার। বিভিন্ন মোবাইল অপারেটর ও বাংলাদেশ টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ কমিশনের (বিটিআরসি) পরিসংখ্যানেও এমন তথ্য উঠে এসেছে।

ট্যাগ :

এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

ভয়েস কলে ভাটা, কথা বাড়ছে ডেটায়

০৮:২১:০৮ পূর্বাহ্ন, শনিবার, ৩১ অক্টোবর ২০২৬