এইচএসসির ফল আজ, জানা যাবে তিনভাবে

নিজস্ব প্রতিবেদক
  • ০৮:১৬:৫৩ পূর্বাহ্ন, শনিবার, ৩১ অক্টোবর ২০২৬
  • / 0

এইচএসসি ও সমমান পরীক্ষার ফল প্রকাশ করা হবে আজ শনিবার (৩১ অক্টোবর)। এদিন বেলা ১১টায় একযোগে সারাদেশের সব বোর্ডের অধীন পরীক্ষার্থীদের ফল ঘোষণা করা হবে।

সচিবালয়ে শিক্ষা মন্ত্রণালয়ের সম্মেলনকক্ষে আয়োজিত অনুষ্ঠানে ফল প্রকাশের উদ্বোধন করবেন শিক্ষামন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলন। এরপর সারাদেশের শিক্ষার্থীরা ফল জানতে বা দেখতে পারবেন। এর মধ্য দিয়ে সাড়ে ১২ লাখের বেশি পরীক্ষার্থীর প্রায় আড়াই মাসের অপেক্ষা শেষ হবে।

বাংলাদেশ আন্তঃশিক্ষা বোর্ড সমন্বয় কমিটির সভাপতি ও ঢাকা বোর্ডের চেয়ারম্যান অধ্যাপক সৈয়দ আক্তারুজ্জামান জাগো নিউজকে বলেন, এইচএসসি ও সমমান পরীক্ষার ফল প্রকাশের জন্য প্রস্তুত। শনিবার বেলা ১১টায় এ ফল ঘোষণা করা হবে। প্রথমে আমরা আন্তর্জাতিক মাতৃভাষা ইনস্টিটিউট থেকে এ ফল আনুষ্ঠানিকভাবে ঘোষণা দিতে চেয়েছিলাম। তবে সেখানে অন্য একটি অনুষ্ঠান থাকায় পরে সচিবালয়ে শিক্ষা মন্ত্রণালয়ের সভাকক্ষে ফল প্রকাশ অনুষ্ঠানের আয়োজন করা সিদ্ধান্ত নেওয়া হয়।

ফল জানা যাবে যেভাবে

শিক্ষার্থী, অভিভাবক ও শিক্ষকরা তিনভাবে এইচএসসির ফলাফল জানতে পারবেন। প্রথমত- পরীক্ষার্থী যে শিক্ষা বোর্ডের অধীনে পরীক্ষায় অংশ নিয়েছেন, সেই বোর্ডের অফিসিয়াল ওয়েবসাইটে ফল পাওয়া যাবে।

দ্বিতীয়ত- বাংলাদেশ আন্তঃশিক্ষা বোর্ড সমন্বয় কমিটির দেওয়া দুটি ওয়েবসাইট থেকেও ফল জানা যাবে। সেগুলো হলো- eduboardresult.gov.bd ও educationboardresults.gov.bd। শিক্ষা বোর্ড, শিক্ষা মন্ত্রণালয় বা পত্রিকা অফিসে সরাসরি কোনো ফলাফল পাওয়া যাবে না।

এছাড়া মোবাইল ফোনে এসএমএস করেও ঘরে বসে ফল জানা যাবে। সেক্ষেত্রে মোবাইল ফোনের মেসেজ অপশনে গিয়ে ইংরেজিতে HSC লিখে একটি স্পেস দিতে হবে।

এরপর শিক্ষা বোর্ডের নামের প্রথম তিন অক্ষর, রোল নম্বর ও পরীক্ষার বছর লিখে ১৬১৪০ নম্বরে এসএমএস পাঠাতে হবে। উদাহরণ: ‘HSC DHA 123456 2026’ লিখে পাঠাতে হবে ১৬১৪০ নম্বরে।

ফল পুনর্নিরীক্ষণ বা চ্যালেঞ্জ যেভাবে

প্রকাশিত ফলাফলে অসন্তুষ্ট শিক্ষার্থীরা রোববার (১ নভেম্বর) থেকে ফল পুনর্নিরীক্ষণের আবেদন করতে পারবেন। এ আবেদন চলবে ৭ নভেম্বর পর্যন্ত। আবেদনপ্রক্রিয়া ও ফি পরিশোধের বিস্তারিত নিয়ম জানিয়েছে ঢাকা শিক্ষা বোর্ড। আবেদন করতে হবে অনলাইনে। ম্যানুয়ালি কোনো আবেদন নেওয়া হবে না।

পুনর্নিরীক্ষণ আবেদন করবেন যেভাবেফল পুনর্নিরীক্ষণের জন্য শিক্ষার্থীদের প্রথমে নির্ধারিত ওয়েবসাইটে প্রবেশ করতে হবে। সেখানে নির্ধারিত ঘরে পরীক্ষার রোল ও রেজিস্ট্রেশন নম্বর লিখে ড্রপডাউন থেকে শিক্ষা বোর্ড নির্বাচন করতে হবে।

ট্যাগ :

এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

এইচএসসির ফল আজ, জানা যাবে তিনভাবে

০৮:১৬:৫৩ পূর্বাহ্ন, শনিবার, ৩১ অক্টোবর ২০২৬