Dhaka 3:06 pm, Sunday, 25 October 2026

স্পেন ও যুক্তরাজ্য সফরে যাচ্ছেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ

স্পেন-বাংলাদেশ এক্সপো উদ্বোধন, বাণিজ্য ও বিনিয়োগ সম্প্রসারণে গুরুত্ব

অর্থনৈতিক সম্পর্ক জোরদার, বাণিজ্য ও বিনিয়োগ সম্প্রসারণ এবং সাংস্কৃতিক সহযোগিতা বাড়াতে স্পেন ও যুক্তরাজ্য সফরে যাচ্ছেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ ইসলাম।

আগামী ২৬ থেকে ৩০ অক্টোবর পর্যন্ত তিনি এ দুই দেশ সফর করবেন। সফরকালে বাণিজ্য, বিনিয়োগ, ব্যবসা, পর্যটন, দক্ষতা উন্নয়ন ও সাংস্কৃতিক বিনিময়সহ বিভিন্ন বিষয়ে সহযোগিতার সম্ভাবনা নিয়ে সংশ্লিষ্ট ব্যক্তিদের সঙ্গে বৈঠক করবেন তিনি।

রোববার (২৫ অক্টোবর) পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

সফরের প্রথম পর্যায়ে ২৬ অক্টোবর স্পেনের সেভিলে অনুষ্ঠিতব্য তৃতীয় স্পেন-বাংলাদেশ এক্সপো ২০২৬ উদ্বোধন করবেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী। ‘স্ট্রংগার পার্টনারশিপ, শেয়ার্ড প্রসপারিটি’ বা ‘শক্তিশালী অংশীদারত্ব, অভিন্ন সমৃদ্ধি’ প্রতিপাদ্যে আয়োজিত এ এক্সপোর লক্ষ্য বাংলাদেশের রপ্তানিকারকদের সঙ্গে স্পেনের উৎপাদক, আমদানিকারক ও বিনিয়োগকারীদের সংযোগ তৈরি করা।

স্পেন-বাংলাদেশ চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রি (এসবিসিসিআই) আয়োজিত এ প্রদর্শনী দুই দেশের ব্যবসায়িক সম্পর্ক উন্নয়ন এবং নতুন বাণিজ্যিক সম্ভাবনা তৈরিতে ভূমিকা রাখবে বলে আশা করা হচ্ছে।

স্পেনের কর্মসূচি শেষে ২৯ ও ৩০ অক্টোবর যুক্তরাজ্য সফর করবেন শামা ওবায়েদ ইসলাম। সেখানে বাংলাদেশের শিল্পকলা ও সংস্কৃতি আন্তর্জাতিক পরিসরে তুলে ধরা, সাংস্কৃতিক অংশীদারত্ব সম্প্রসারণ এবং সৃজনশীল অর্থনীতির বিকাশে সম্ভাবনা অনুসন্ধানে গুরুত্ব দেওয়া হবে।

পররাষ্ট্র মন্ত্রণালয়ের বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, ইউরোপীয় অংশীদারদের সঙ্গে অর্থনৈতিক কূটনীতি জোরদার, বিনিয়োগ আকর্ষণ এবং সাংস্কৃতিক সহযোগিতা সম্প্রসারণে বাংলাদেশের অঙ্গীকারের প্রতিফলন এ সফর।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

স্পেন ও যুক্তরাজ্য সফরে যাচ্ছেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ

Update Time : 03:04:56 am, Sunday, 25 October 2026