বাংলা সাংস্কৃতিক সংঘের উদ্যোগে ‘বাসাস অ্যাওয়ার্ড’ ও সাংস্কৃতিক অনুষ্ঠান ২৬ অক্টোবর
- ০৩:১২:৪৯ পূর্বাহ্ন, রবিবার, ২৫ অক্টোবর ২০২৬
- / 3
সাংস্কৃতিক চর্চার প্রসার ও সৃজনশীল কর্মকাণ্ডে অবদান রাখা ব্যক্তিদের সম্মানিত করার লক্ষ্যে বাংলা সাংস্কৃতিক সংঘের (বাসাস) উদ্যোগে আগামী ২৬ অক্টোবর, সোমবার, বিকেল ৫টায় রাজধানীর সেগুনবাগিচার কচিকাঁচা মিলনায়তনে অনুষ্ঠিত হবে ‘বাসাস অ্যাওয়ার্ড’ প্রদান ও সাংস্কৃতিক অনুষ্ঠান।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন সাবেক তথ্যসচিব সৈয়দ মার্গুব মোর্শেদ। উদ্বোধন করবেন চলচ্চিত্র শিল্পী সমিতির সহসভাপতি ও বাসাসের উপদেষ্টা সুপার হিরো ডি এ তায়েব। প্রধান আলোচক হিসেবে থাকবেন সারা হাসপাতাল ও ডায়াগনস্টিকের পরিচালক শেখ শাহ কামাল শ্যামল। অনুষ্ঠানে সভাপতিত্ব করবেন বাসাসের চেয়ারম্যান কাজী অনন্ত হীরা অন্তর।
উল্লেখ্য, বাংলা সাংস্কৃতিক সংঘ দীর্ঘদিন ধরে চিত্রাঙ্কন, নৃত্য, আবৃত্তি, সংগীত ও অভিনয় প্রশিক্ষণের পাশাপাশি বিভিন্ন সামাজিক ও সৃজনশীল কর্মকাণ্ড পরিচালনা করে আসছে। অতিথি, গণমাধ্যমকর্মী ও সাংস্কৃতিক অঙ্গনের বিশিষ্ট ব্যক্তিদের উপস্থিতিতে এ আয়োজন সাংস্কৃতিক অঙ্গনে নতুন অনুপ্রেরণা সৃষ্টি করবে বলে আশা করছেন সংশ্লিষ্টরা।














