ঢাকা ০৯:২১ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৬ এপ্রিল ২০২৬, ৩ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ

‘জুলাই বিপ্লব নিয়ে কোনো ধরনের চেতনা ব্যবসা জনগণ মেনে নিবে না’

নিজস্ব প্রতিবেদক
০৩:১৪:০০ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২ অক্টোবর ২০২৫

জুলাই বিপ্লব নিয়ে কোনো ধরনের চেতনা ব্যবসা জনগণ মেনে নিবে না বলে মন্তব্য করেছেন ইসলামী আন্দোলন বাংলাদেশের যুগ্ম মহাসচিব ও ঢাকা মহানগর দক্ষিণের সভাপতি মাওলানা মুহাম্মাদ ইমতিয়াজ আলম।

বৃহস্পতিবার (২ অক্টোবর) এক বিবৃতিতে তিনি এ মন্তব্য করেছেন।

বিবৃতিতে তিনি বলেন, দেশের পরিস্থিতি এবং কতিপয় নামধারী বুদ্ধিজীবীর কথাবার্তা দিনদিন অবনতি হচ্ছে। জুলাই সনদের আইনি কোনো ভিত্তি না থাকায় জুলাই অভ্যুত্থানকে মুছে দেওয়ার ষড়যন্ত্র চলছে।

ইমতিয়াজ আলম বলেন, এ দেশে বিভিন্ন সময় বিভিন্ন চেতনার ব্যবসা করে দেশকে গোল্লায় নিয়ে গেছে। যা শাসকদেরকে স্বৈরাচারী হিসেবে প্রতিষ্ঠিত করেছে। জুলাই বিপ্লব নিয়ে কোনো ধরনের চেতনা ব্যবসা এদেশের মানুষ মেনে নিবে না। অন্তর্বর্তীকালীন সরকার থাকা অবস্থায় রাষ্ট্রীয় ব্যবস্থাপনায় জুলাইয়ের সঠিক ইতিহাস লেখার জন্য তিনি আহ্বান জানান।

তিনি আরও বলেন, জুলাইয়ে শহীদ এবং আহতরা হলো এই আন্দোলনের মূল মাস্টারমাইন্ড। তাদেরকে দেখেই সাধারণ জনতা আন্দোলনে ঝাপিয়ে পড়েছে। জুলাই সনদের আইনি ভিত্তি না থাকলে সহস্রাধিক শহীদ এবং লক্ষাধিক আহতদের কোনো একসময় দেশদ্রোহী, বিশ্বাসঘাতক হিসেবে প্রতিষ্ঠিত করলেও কিছু করার থাকবে না। আহতদের পরিপূর্ণ চিকিৎসা সেবা নিশ্চিত করতেও অন্তর্বর্তীকালীন সরকার অনেকটাই ব্যর্থ হয়েছে। আহতদের পরিপূর্ণ পুনর্বাসন জরুরি হয়ে দাঁড়িয়েছে।