ঢাকা ১২:০৭ পূর্বাহ্ন, শনিবার, ১৪ নভেম্বর ২০২৬

মেটার অবকাঠামো বিভাগের প্রধানের পদ ছাড়ছেন সন্তোষ জনার্ধন

নিজস্ব প্রতিবেদক
  • ০৯:২৮:২৪ পূর্বাহ্ন, শুক্রবার, ১৩ নভেম্বর ২০২৬
  • / 5

সামাজিক যোগাযোগ মাধ্যম ও প্রযুক্তি খাতে মেটার বড় প্রতিষ্ঠানে পরিণত হওয়ার পেছনে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখা সন্তোষ জনার্ধন প্রতিষ্ঠানটির অবকাঠামো বিভাগের প্রধানের দায়িত্ব ছাড়ছেন। দীর্ঘদিন ধরে তিনি মেটার অবকাঠামো বিভাগের প্রধান এবং প্রকৌশল বিভাগের সহপ্রধান হিসেবে দায়িত্ব পালন করেছেন।

মেটা টেকক্রাঞ্চকে জানিয়েছে, জনার্ধনের স্থলাভিষিক্ত হচ্ছেন ডেভ ব্রাউন। চলতি বছরের শুরুতে তিনি মেটায় অবকাঠামো বিভাগের ভাইস প্রেসিডেন্ট হিসেবে যোগ দেন। এর আগে প্রায় ১৯ বছর অ্যামাজনে কাজ করেছেন ব্রাউন। সেখানে কম্পিউটিং, ক্লাউড প্রযুক্তি ও কৃত্রিম বুদ্ধিমত্তা নিয়ে কাজ করার অভিজ্ঞতা রয়েছে তাঁর।

তবে এখনই মেটা ছাড়ছেন না জনার্ধন। দায়িত্ব হস্তান্তরের কাজ শেষ করতে তিনি কিছুদিন প্রতিষ্ঠানে থাকবেন। পরে মেটার ‘কম্পিউট’ উদ্যোগে উপদেষ্টা হিসেবে কাজ করবেন। মেটার এক মুখপাত্র জানিয়েছেন, আগামী বছর তাঁর প্রতিষ্ঠান ছাড়ার কথা রয়েছে।

২০০৯ সালে মেটায় যোগ দিয়েছিলেন জনার্ধন। এরপর থেকে প্রতিষ্ঠানটির প্রযুক্তিগত অবকাঠামো গড়ে তোলা এবং সম্প্রসারণে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেন তিনি। সম্প্রতি তার দায়িত্ব ছাড়ার খবর প্রথম প্রকাশ করে ব্লুমবার্গ। প্রতিষ্ঠানটির অভ্যন্তরীণ একটি স্মারকলিপির বরাত দিয়ে সংবাদমাধ্যমটি এ তথ্য জানায়।

কেন তিনি দায়িত্ব ছাড়ছেন, তা এখনো স্পষ্ট নয়। স্মারকলিপিতে কারণ উল্লেখ করা হয়নি। তবে সেখানে দায়িত্ব অন্যের হাতে তুলে দেওয়ার প্রয়োজনীয়তার কথা বলেছেন জনার্ধন।

কৃত্রিম বুদ্ধিমত্তার প্রতিযোগিতায় এগিয়ে থাকতে সাম্প্রতিক বছরগুলোতে অবকাঠামো খাতে বিনিয়োগ বাড়িয়েছে মেটা। চলতি বছর জনার্ধনকে প্রতিষ্ঠানটির ‘মেটা কম্পিউট’ উদ্যোগের নেতৃত্ব দেওয়ার দায়িত্ব দেওয়া হয়। এই উদ্যোগের লক্ষ্য ডেটা সেন্টারে বিনিয়োগ এবং প্রযুক্তিগত সক্ষমতা বাড়ানো। নতুন দায়িত্বে ডেভ ব্রাউন মেটার অবকাঠামো ব্যবস্থাপনা ও সম্প্রসারণের কাজ এগিয়ে নেবেন।

ট্যাগ :

এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

মেটার অবকাঠামো বিভাগের প্রধানের পদ ছাড়ছেন সন্তোষ জনার্ধন

০৯:২৮:২৪ পূর্বাহ্ন, শুক্রবার, ১৩ নভেম্বর ২০২৬